কোথাও অতিপ্রবল বজ্রপাত, কোথাও ভারী বৃষ্টি! দেশের বিভিন্ন অংশের সঙ্গে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

কোথাও অতিপ্রবল বজ্রপাত, কোথাও ভারী বৃষ্টি! দেশের বিভিন্ন অংশের সঙ্গে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

দেশের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাতাসে অধিক জলীয় বাষ্পজনিত কারণে ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে বুধবার ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগের দিনের মতোই পরিস্থিতি থাকতে পারে। ২ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টি হওয়া জেলার তালিকায় যুক্ত হবে জলপাইগুড়ি ও কালিম্পং-এর নাম। তবে আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মধ্যে বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। একইসঙ্গে দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে পারে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.৬)
বালুরঘাট (৩৫)
বাঁকুড়া ( ৩১.৯)
ব্যারাকপুর (৩৩)
বহরমপুর (৩৫.৬ )
বর্ধমান ( ৩৪.৬)
ক্যানিং (৩১.৪)
কোচবিহার (৩৩.৩)
দার্জিলিং (১৯)
দিঘা ( ৩২.৩)
কলকাতা (৩২.৪)
মালদহ (৩৩.৬)
পানাগড় (৩২.৮ )
পুরুলিয়া ( ৩২.৩)
শিলিগুড়ি (৩০.৫ )
শ্রীনিকেতন (৩২.৪)

 দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

বিদর্ভ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানের থেকে দক্ষিণ দিকে অবস্থান করছে। আগামী ২-৩ দিন তা এই অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, সাগর, গোপালপুর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কর্নাটক উপকূল থেকে কেরল উপকৃল পর্যন্ত বিস্তৃত অফশোর অক্ষরেখার শক্তি কমেছে।
পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা এবং পশ্চিমা বায়ু রূপে অবস্থান করছে।
ওপরের এই পরিস্থিতিতে ৩১ অগাস্ট বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তেলেঙ্গানা, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশে। ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব রাজস্থানে, ১ সেপ্টেম্বর এবং ৩-৪ সেপ্টেম্বর অসম-মেঘালয়ে, ৩-৪ সেপ্টেম্বর মিজোরাম এবং ত্রিপুরায়। ১-২ সেপ্টেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে গুজরাতে, বিচ্ছিন্নভাবে অতিবৃষ্টি হতে পারে উত্তর কোঙ্কন এবং সংলগ্ন দক্ষিণ গুজরাত এবং উত্তর মধ্য মহারাষ্ট্রে। ১-৪ সেপ্টেম্বরের মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
২-৩ সেপ্টেম্বরে তামিলনাড়ু, দক্ষিণ কর্নাটকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। উপকূল অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে ২-৪ সেপ্টেম্বর নাগাদ।
৩১ অগাস্ট- ১ সেপ্টেম্বর নাগাদ পশ্চিম রাজস্থান এবং উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
মাঝারি থেকে অতিপ্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং হরিয়ানায়।
আবহাওয়া দফতর পূর্বাভাসে বলেছে, ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে পূর্ব ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে। আর বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+