উত্তর-পূর্ব-সহ উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি, ঘূর্ণাবর্তের হাত ধরেই দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস

উত্তর-পূর্ব-সহ উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি, ঘূর্ণাবর্তের হাত ধরেই দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস

বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। বেড়েছে গরম। এমন পরিস্থিতি মধ্যভারত, উত্তর-পশ্চিম ভারত এবং পশ্চিম উপকূলে। তবে ঘূর্ণাবর্তের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের শুরু হতে চলেছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office) । ততদিন পর্যন্ত উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃ,্টি চলতে থাকবে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ অগাস্ট বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে মালদহ জেলায়। তবে আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার নাগাদ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে গতদিনের মতোই। বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকতে পারে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৬.৪ (৩৫.১)
বালুরঘাট ৩২.৮ (৩১.৩)
বাঁকুড়া ৩৫.৮ (৩৪.৭)
ব্যারাকপুর ৩৩.৬ (৩৫)
বহরমপুর ৩৫ ( ৩৫.৪)
বর্ধমান ৩৫ (৩৪)
ক্যানিং ৩৩.৪ ( ৩৪)
কোচবিহার ৩২.৭ (৩১.৭)
দার্জিলিং ২১ (২০.৫)
দিঘা ৩৪.৬ (৩৪.৩)
কলকাতা ৩৫ (৩৪.৯)
মালদহ ৩৪.৮ (৩৩.৮)
পানাগড় (৩৪.৪)
পুরুলিয়া ৩৪.৭ (৩৫.৩)
শিলিগুড়ি ৩২.১ (২৯.৫)
শ্রীনিকেতন ৩৫.৬ (৩৫)

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিক অবস্থানের উত্তর দিকে রয়েছে। আর পূর্ব দিকের অংশ হিমালয়ের পাদদেশের কাছেই অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ২৫ অগাস্ট নাগাদ হিমালয়ের পাদদেশেই অবস্থান করবে এবং ২৬ অগাস্ট পর্যন্ত সেখানেই থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, পানিপথ, মিরাট, গোরক্ষপুর হয়ে পূর্ব উত্তর-পূর্ব দিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন হয়েছে।
২৭ অগাস্ট নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যার জেরে ২৭ অগাস্ট থেকে মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশ দক্ষিণ দিকে সরতে শুরু করবে।। ২৫ অগাস্ট পর্যন্ত বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে শক্তিশালী দক্ষিণা বাতাস যাবে।
উত্তর-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাকিস্তানের মধ্যভাগ এবং সন্নিহিত এলাকার ওপরে। পশ্চিমী ঝঞ্ঝাও একটি অক্ষরেখা হিসেবে অবস্থান করছে। তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

ওপরের পরিস্থিতির জেরে উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলতে থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ২৭ অগাস্ট পর্যন্ত বৃষ্টি চলতে থাকবে। তারপর থেকে বৃষ্টি কমতে থাকবে। তবে সেখানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে। ২৫ অগাস্টের মধ্যে অসম এবং মেঘালয়ে অতিভারী বৃষ্টি হতে পারে।
বিহার, পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২৭ অগাস্টের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুতে। কেরল ও মাহেতে ২৬-২৮ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে।
আগামী তিনদিন পূর্ব ভারতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পশ্চিম উপকূলে আগামী ৫ দিন ধরে বর্তমানের মতোই বৃষ্টিহীনতার পরিস্থিতি চলবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+