সোমবার থেকে ভাসবে দেশের বিভিন্ন রাজ্য, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও! আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
দেশের বিভিন্ন প্রাপ্ত রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত, সঙ্গে ৬ সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার জেরে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বরে বৃষ্টির
দেশের বিভিন্ন প্রাপ্ত রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত, সঙ্গে ৬ সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার জেরে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস (weather office)।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার ৪ সেপ্টেম্বর বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সোমবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে দেওয়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনার পাশাপাশি আকাশ মেঘলা থাকারও সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৬)
বালুরঘাট (৩২.৬)
বাঁকুড়া ( ৩৩.৮)
ব্যারাকপুর (৩৩.৮)
বহরমপুর (৩৬.২ )
বর্ধমান ( ৩৫.৬)
ক্যানিং (৩৪)
কোচবিহার (৩৪.৫)
দার্জিলিং (১৯.৮)
দিঘা ( ৩৫.৩)
কলকাতা (৩৪.৫)
মালদহ (৩৩.৫)
পানাগড় (৩৫.৩ )
পুরুলিয়া
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৩৫.২)

দেশের আবহাওয়া
- উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে সরে গিয়ে তিন থেকে চারদিন অবস্থান করতে পারে। মৌসুমী অক্ষরেখাটি গঙ্গানগর, হিসার, হামিরপুর, গয়া, কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
- একটি ঘূর্ণাবর্ত কচ্ছ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে, যা দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে অনুমান। অপর একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পঞ্জাবের ওপরে অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। দক্ষিণ ভারতের ওপরে একটি শিয়ার জোন রয়েছে। যা আগামী দিন চারেক একই অবস্থানে থাকতে পারে।
- ওপরের এই পরিস্থিতির কারণে আগামী দিন চারেক দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়ায়। ৭ ও ৮ সেপ্টেম্বর একই পরিস্থিতি তৈরি হতে পারে গুজরাতে।
- ৫ সেপ্টেম্বর থেকে মধ্য ও পূর্ব ভারতের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে। ৪-৭ সেপ্টেম্বরের মধ্যে ওড়িশায়। বিহার-ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৬-৭ সেপ্টেম্বর একই পরিস্থিতি তৈরি হতে পারে।
- উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি কমে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আগামী দিন তিনেক চলতে পারে। ৬ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হিমাচল প্রদেশ, পঞ্জাব, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থানে।












Click it and Unblock the Notifications