বেঙ্গালুরুর 'সারথী' মেতেছে শেষ মুহূর্তের প্রস্তুতিতে, জেনে নিন এখানের অষ্টমীর অঞ্জলির সময়ক্ষণ
পুজো যত কাছে আসছে ততই ব্যাস্ততা বাড়ছে বেঙ্গালুরুর 'সারথী সোশিও- কালচারাল ট্রাস্ট' -এর সদস্যদের। পুজো ঘিরে জোরকদমের প্রস্তুতি চলছে এখানে।
বাঙালির ক্যালেন্ডারের সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজো যত কাছে আসতে থাকে তত বেশি চড়তে থাকে পুজো ঘিরে উত্তেজনার পারদ। বাংলার পুজোর সাথে সাথে প্রবাসের দুর্গাপুজো ঘিরেও উন্মাদনা আপাতত চরমে।
পুজো যত কাছে আসছে ততই ব্যাস্ততা বাড়ছে বেঙ্গালুরুর 'সারথী সোশিও- কালচারাল ট্রাস্ট' -এর সদস্যদের। পুজো ঘিরে জোরকদমের প্রস্তুতি চলছে এখানে।

পুজোর ঠিকানা
বেঙ্গালুরুর কোরামঙ্গলার মঙ্গলা কল্যাণা মন্তাপাতে আয়োজিত হতে চলেছে 'সারথী সোশিও -কালচারাল ট্রাস্ট'-এর দুর্গাপুজো। এখানে এবছরের মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলী সকাল ৯:৩০ মিনিট থেকে শুরু হওয়ার কথা।

বিশেষ আকর্ষণ
এবছর পঞ্চমীর দিন ঢাকিদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে এখানে। বেঙ্গালুরুতে এই প্রতিযোগিতার জনপ্রিয়তা বিশাল। সবচেয়ে বড় বিষয় , বাঙালি-অবাঙালির মিশেলে প্রতি বছর ব্যাপক হারে জনসমাগম হয় 'সারথী'-র পুজোতে।

সাংস্কৃতিক অনুষ্ঠান
আগের বছর এই পুজোতে ছৌ-নাচের আয়োজন করা হয়েছিল। যা ঘিরে মানুষের ঢল নেমেছিল এখানে। এবছরও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভরপুর আয়োজন। তবে 'সারথী'-র সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনওভাবেই পাশ্চাত্য সংস্কৃতির বিষয়কে রাখা হয়না।

পুজোর প্রস্তুতি
পুজোর অন্যতম উদ্য়োক্তা অরুণাংশু চৌধুরি জানিয়েছেন, কুমোরটুলি থেকে এক শিল্পী এসে ব্য়াঙ্গালুরুতেই তাঁদের ঠাকুর গড়েন। চতু্র্থী ও পঞ্চমীর রাত্রে এই ঠাকুর মণ্ডপে আনা হয়।

পুজোর ভোগ
প্রতিবছরের মতো এবছরের পুজোতেও এখানে ভোগের বিশাল আয়োজন করা হয়। রীতি মেনে 'মা'কে খিচুড়ি ,লাবড়া, লুচি , পায়েস সহকারে ভোগ অর্পণ করা হয়। ভোগ খাওয়ানোর আয়োজনেও সকলকে স্বাগত জানাচ্ছে 'সারথী'। এই পুজো কমিটির সদস্যদের বাইরে, মণ্ডপে আগত প্রত্যেক দর্শনার্থীই এখানে ভোগ খেতে পারেন।

'সারথী'র পথচলা
প্রাথমিকভাবে ২০০৩ সাল থেকে স্বরস্বতী পুজো দিয়ে পথ চলা শুরু করেছিল সারথী। তখন এই পুজো আয়োজিত হয় কোরামঙ্গলাতে। সেই বছরই প্রথমবার দুর্গাপুজো আয়োজন করে 'সারথী'। এরপর থেকে যত দিন গেছে ততই বেড়েছে 'সারথী'-র জনপ্রিয়তা।












Click it and Unblock the Notifications