ফের সন্ত্রাসের হাতছানি ভূস্বর্গে, লঞ্চ প্যাডে ঢোকার অপেক্ষায় ২৫০ জঙ্গি, পর্দাফাঁস স্যাটেলাইট চিত্রে

ফের সন্ত্রাসের হাতছানি ভূস্বর্গে। পাক অধিকৃত কাশ্মীর থেকে দেশে ঢোকার অপেক্ষায় কমপক্ষে ২৫০ জন জঙ্গি। এমনই চিত্র স্যাটেলাইটের।

ফের সন্ত্রাসের হাতছানি ভূস্বর্গে। পাক অধিকৃত কাশ্মীর থেকে দেশে ঢোকার অপেক্ষায় কমপক্ষে ২৫০ জন জঙ্গি। এমনই চিত্র স্যাটেলাইটের। ইমরান খানের আমেরিকা সফরের সময় এইসব জঙ্গিই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে অনেকটাই ভিতরে ঢুকে গিয়েছিল। কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, জঙ্গিরা আবার নিয়ন্ত্রণ রেখার পাশে ফেরত এসেছে।

সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি

সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি

সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সীমান্ত পারের সন্ত্রাসবাদী কার্যকলাপও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ভারতীয় সেনার কমান্ডার বলেছেন, সম্প্রতি জঙ্গি দলে যোগ দেওয়া ছয় কাশ্মীরি যুবকের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সেনাবাহিনীর ওপর পাথর ছোঁড়ার অভিযোগ রয়েছে।

সীমান্ত পারে অপেক্ষা ২৫০ জঙ্গির

সীমান্ত পারে অপেক্ষা ২৫০ জঙ্গির

তবে বালাকোটে ভারতের হামলার পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তুলনামূলকভাবে শান্ত। সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনাও কম ঘটছে বলে জানাচ্ছেন সেনা আধিকারিকরা। তবে দিন কয়েকের
মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, জঙ্গিরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থান করায়। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে এইসব জঙ্গির অবস্থানের চিত্র।

সেনা কমান্ডারের হুঁশিয়ারি

সেনা কমান্ডারের হুঁশিয়ারি

সেনাবাহিনীর ১৫ কর্পের লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিঁলো বলেছেন, কাশ্মীরের অনুপ্রবেশের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন তাঁরা। কাশ্মীরি মায়েদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, স্থানীয় জঙ্গিদের ৮৩ শতাংশই আগে কোনও না কোনও সময়ে পাথর ছুঁড়েছে। সেই কথা জানিয়ে তিনি বলেন, আজ যদি তাঁদের কোন সন্তান ৫০০ টাকার জন্য পাথর ছোঁড়ে, তারাই পরবর্তী কালে জঙ্গি দলে যোগ দেবে। আর যাঁরা অস্ত্র হাতে তুলে নিয়েছে, তাদের মধ্যে ৬৪ শতংশের মৃত্যু হয়েছে একবছরের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+