৮ সেপ্টেম্বর : সারাদিনের খবর একনজরে

বিকেল ৪ টে : মমতা আগে তৃণমূলের সম্পদ ছিল এখন বোঝা। অন্য চিটফান্ড থেকেও টাকা নিয়েছেন মমতা। মমতা-মুকুল জেসে যাবেনই। অনেককিছু জানেন কুণাল ঘোষ, সাংবাদিক সম্মেলন করে তোপ দাগলেন সিপিএম নেতা গৌতম দেব।
সকাল ১০ টা ৩০ মিনিট: সিবিআই দফতরে পরিবহনমন্ত্রী মদন মিত্র ঘণিষ্ঠ প্রশান্ত প্রামাণিককে জেরা শুরু করল সিবিআই।
সকাল ৯টা ৩৫ মিনিট : ঝাড়খণ্ডের লাতেহারে রেললাইনে বিস্ফোরণ নক্সালদের। লাইনচ্যুত মালবাহী ট্রেন।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Latehar (Jharkhand): Naxals blow up a railway track, goods train derailed <a href="http://t.co/8pC3JCHZt8">pic.twitter.com/8pC3JCHZt8</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/508827835318824960">September 8, 2014</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
সকাল ৯ টা ১৭ মিনিট : নিঠারি হত্যাকাণ্ডে সুরিন্দর কোলির ফাঁসির দিন এক সপ্তাহ পিছিয়ে দিল শীর্য আদালত।
সকাল ৯ টা ১৫ মিনিট : সিজিএ কমপ্লেক্সে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যাওযা হল কুণাল ঘোষকে। কুণাল যাতে সাংবাদিকদের সামনে মুখ খুলতে না পারেন তার জন্য অতি তৎপর পুলিশ।
সকাল ৯ টা : প্লাবিত জম্মু ও কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫০।












Click it and Unblock the Notifications