৪ সেপ্টেম্বর : সারাদিনের খবর একনজরে
বিকেল ৫ টা ৪৬ মিনিট : ফের তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে উত্তাল মালদার কালিয়াচক।
বিকেল ৪টে ২৪ মিনিট : কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। রাহুল সিনহা এবং জয়প্রকাশ মজুমদার একসঙ্গে সাংবাদিক বৈঠকও করলেন।
দুপুর ৩ টে ২৪ মিনিট : দাবি অনুযায়ী পণ দেওয়া হয়নি। শুধু এই কারণে নিজের স্ত্রীয়ের যোনিদেশে অ্যাসিড ঢেলে দিল স্বামী। জোর করে চেপে ধরে বাধ্য করা হল কেরোসিন পানে। ওই অসুস্থ বধূর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে।
দুপুর ৩ টে ১১ মিনিট : লোক ঠকাবো, তদন্ত হলেই ষড়যন্ত্র! সারদা ইস্যুতে মমতাকে তোপ প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের।
দুপুর ২ টো ১৫ মিনিট : তামিলনাড়ুতে ঘড়ি পরে স্কুলে যাওয়ায় দলিত ছাত্রের কবজি কেটে শাস্তি দিল উচ্চবর্ণের সিনিয়র ছাত্রেরা।
সকাল ১০ টা ১১ মিনিট : বোলপুর থানায় ঢুকে অনুব্রত ঘণিষ্ঠ জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতির তাণ্ডব। ডিউটি অফিসারকে মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ।
সকাল ১০ টা ১০ মিনিট : পাড়ুই কাণ্ডে হাইকোর্টে হাজিরা ডিজির। সকাল ১০ টা নাগাদ আাদলতে হাজির হন তিনি।
সকাল ১০ টা : সারদাকাণ্ডে ফের রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায় তলব ইডির।
সকাল ৯ টা ২০ মিনিট : আল-কায়েদার নতুন ভিডিওতে আয়মন আল জওয়াহারি ঘোষণা করেছেন আল কায়দার জঙ্গী সংগঠনের একটি শাখা ভারতেও খোলা হবে।
সকাল ৯টা : কেরালার রাজ্যপাল হওয়া নিয়ে কোনও বিতর্ক হয়নি জানালেন কেরালার নবনিযুক্ত রাজ্যপাল প্রাক্তন মুখ্য বিচারপতি সদাশিবম।












Click it and Unblock the Notifications