১৫ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বিকেল ৪ টে ৫৩ মিনিট : হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রসে আগুন। চাঞ্চল্য
দুপুর ২ টো ২০ মিনিট : উত্তপ্ত সুতি। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। বোমাবাজি। কংগ্রেসের অফিস ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
দুপুর ২টো ১৬ মিনিট : পুঞ্চে ফের যুদ্ধবিরতি লঙ্ঘণ পাক সেনার তরফে।
সকাল ১০ টা ১১ মিনিট : শিমুলিয়ার মাদ্রাসা সংলগ্ন পুকুরে গতকাল তল্লাসি চালিয়ে উল্লেখযোগ্য কিছু পায়নি এনআইএ। তাই পুকুরের জল পাম্পের সাহায্যে বের করে মাটির তলায় কিছু পুঁতে রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা। সাহায্য নেওয়া হচ্ছে এনএসজির।
সকাল ১০ টা ৪ মিনিট : সেবি-আরবিআই-কে 'ম্যানেজ' করার নামে টাকা আত্মসাতের অভিযোগ শিল্পপতি সজ্জন আগ্রবালের বিরুদ্ধে। তলব পেয়ে সিবিআই দফতরে সজ্জন আগ্রবাল।
সকাল ১০ টা ২ মিনিট : ইডির পরে সিবিআই-এ জেরার মুখে শুভাপ্রসন্ন। সূত্রের খবর, তৃণমূল ঘণিষ্ট চিত্রশিল্পীর প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নয় তদন্তকারীরা। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। প্রয়োজনে ফের তলব করা হতে পারে শুভাপ্রসন্নকে।
সকাল ১০ টা : শান্তিতেই চলছে মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটগণনা। (ভোট দিচ্ছেন তারকারাও বিস্তারিত জানতে ও ছবি দেখতে ক্লিক করুন এখানে)












Click it and Unblock the Notifications