১৫ নভেম্বর : সারাদিনের খবর একনজরে

১৫ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বিকেল ৪ টে ২ মিনিট : ফের রণক্ষেত্র পাড়ুই। বোমাবাজিতে উত্তপ্ত হল পাড়ুইয়ের শিরসিটা গ্রাম। এলাকা দখল নিয়ে সংঘর্ষ তৃণমূল-বিজেপির মধ্যে।

দুপুর ৩ টে ৫০ মিনিট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

দুপুর ৩ টে ৪৭ মিনিট :

Around 40 houses caved in at Dhanbad (Jharkhand) pic.twitter.com/hWI4eX8Sgo
— ANI (@ANI_news) November 15, 2014

দুপুর ২ টো ৫০ মিনিট : বহরমপুরে পার্টি অফিসের দখল নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসর সংঘর্ষ। কংগ্রেসর ৫ জন, তৃণমূলের ৩ জন সহ মোট ৯ জন আহত হয়েছেন। পুলিশের ভূমিকা ফের একবার প্রশ্নের মুখে।

দুপুর ১ টা ১৫ মিনিট : অ্যাম্বুল্যান্স থেকে কুণাল ঘোষকে নামানোর সময় তিনি যাতে সংবাদ মাধ্যমে কথা বলতে না পারেন তাই অসুস্থ কুণালকে ঘাড় ধাক্কা দিয়ে, রীতিমতো ধ্বস্তাধ্বস্তি করে হাসপাতালের ভিতরে ঢোকাল পুলিশ।

Kolkata: Clash between police and media persons outside SSKM hospital pic.twitter.com/rxR2epVSn0
— ANI (@ANI_news) November 15, 2014

দুপুর ১২ টা ২ মিনিট : বিলাসপুর পৌঁছলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।

সকাল ১১ টা ৪৫ মিনিট : জোড়াসাঁকোয় ভাড়া নিয়ে বচসার জেরে যাত্রীকে খুনের চেষ্টা। গতকাল মধ্যরাতে বাগুইহাটি থেকে গ্রেফতার অভিযুক্ত ট্যাক্সি চালক। ট্যাক্সিচালকের নাম কুতুব আলি মণ্ডল।

সকাল ১১ টা ৩৪ মিনিট : দোষীদের অবিলম্বে ধরা হোক: স্ট্রেচারে শুয়েই সাংবাদিকদের জানালেন কুণাল ঘোষ।

সকাল ৮ টা ৪৫ মিনিট : কুণাল ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে এসএসকেএম হাসপাতালসূত্রে খবর। আজ ছাড়া হবে নাকি মনিটরিংয়ে রাখা হবে তার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।

সকাল ৮ টা ৩০ মিনিট : চাকরির টোপ দিয়ে এক কলেজ ছাত্রীকে দিনের পর দিন সহবাসে বাধ্য করার অভিযোগ উঠল তৃণমূলের হলদিবাড়ি ব্লকের প্রাক্তন সম্পাদক সহিদুল আলম প্রধান ওরফে কমলের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+