২০ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে

২০ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বিকেল ৫ টা ৫ মিনিট : জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ডে শেষ দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হল।

বিকেল ৫ টা ২ মিনিট : নন্দীগ্রামে মাওবাদীদের সাহায্য পেয়েছিল তৃণমূল, রিপোর্ট দিল আইবি।

বিকেল ৫ টা : নবীনবরণ অনুষ্ঠানে অশ্লীল নৃত্য নিয়ে কড়া বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের। ছেলেমেয়েরা বাংলার সংস্কৃতির কথা ভুলে যাচ্ছে।

বিকেল ৩ টো ১৫ মিনিট : দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকার আবদুল গণি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭।

দুপুর ২ টো ৫ মিনিট : যাবতীয় দায়িত্ব থেকে সরানো হল কূটনীতিক দেবযানী খোবরাগড়েকে

দুপুর ১ টা ১২ মিনিট :

দুপুর ১২ টা : মালদহের কালিয়াচক থেকে পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার ২।

সকাল ১০ টা ৪৬ মিনিট : উত্তরপ্রদেশের জালাউনে খন্দে পড়ে উল্টে গেল ট্রাক। মৃত ৬ আহত ১২ জন।

সকাল ১০ টা : বেঙ্গালুরুর আরকে পুরমে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।

সকাল ৯ টা ৪৫ মিনিট : লরির ধাক্কায় ছাত্রের মৃত্যুর জেরে উত্তেজনা বোলপুরে। ছাত্রের মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর।

সকাল ৯ টা : শান্তিপূর্ণভাবে চলছে জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ডের পঞ্চম তথা শেষ দফার ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+