ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অজ্ঞাত পরিচয় যুবকের

দুপুর ২টো ১৬ মিনিট : প্রতিরক্ষা ও রেলে এফডিআই-এ বিরোধিতায় সংসদে সরব তৃণমূল কংগ্রেস।
দুপুর ২ টো ১১ মিনিট : বনমালিপুর কলেজে পঠনপাঠন বন্ধ। ভাঙচুর চালানো হল অধ্যক্ষের ঘরে। সূত্রের খবর তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের জেরেই এই পরিস্থিতি।
দুপুর ২টো ৭ মিনিট : নদিয়ায় ৮ বছরের স্কুল ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ। সোমবার অপহরণ করা হয়, সেদিন বিকেলেই মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে এসেছিল ফোন। বৃহস্পতিবার সকালে পাটের জমি থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ।
দুপুর ২ টো ১ মিনিট : আরজিকর হাসপাতালে বিক্ষোভ। প্রসূতি বিভাগে এক শিশুকে বেড়ালের আঁচড়। সরকারি হাসপাতালের বেহাল ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা।
সকাল ১১টা ৪৫ মিনিট: রতন টাটাকে পাল্টা জবাব অমিত মিত্রর, "বয়স হয়েছে তাই ভুল বকছেন, ওঁর মতিভ্রম হয়েছে।" (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)
সকাল ১০ টা ২০ মিনিট : ফের মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটল। ক্ষুদিরাম মেট্রো স্টেশনে এক অজ্ঞাত পরিচয় যুবক ঝাঁপ দেন। ঘটনার জেরে মহানয়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।
সকাল ১০ টা ১৫ মিনিট : বীরভূমের খয়রাশোলে বাইকে বিস্ফোরণ হয়ে আরোহীর মৃত্যু। ঘটনার তদন্তে পুলিশ। জানা গিয়েছে মৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেস কর্মী।
সকাল ৯ টা ৩০ মিনিট : ১৫ অগস্ট দেশের স্বাধীনতা দিবস। তারই প্রস্তুতি তুঙ্গে।
সকাল ৯টা ১৫ মিনিট : তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন বললেন
সকাল ৯টা : রাজ্য জুড়ে এনসেফ্যালাইটিস আতঙ্ক, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৫
সকাল ৯টা : কলকাতায় অঘোষিত ট্যাক্সি বনধ। নাকাল সাধারণ মানুষ। পুলিশি জুলুমের অজুহাত, আচমকা ধর্মঘটে স্বেচ্ছাচারী ট্যাক্সিচালকরা। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)
সকাল ৮টা ৫৫ মিনিট: সিঙ্গুরের আন্দোলনের কারণেই ন্যানোর বাজার ধাক্কা খেয়ছে, ২ বছর পর কলকাতায় এসে একথাই জানালেন রতন টাটা। একইসঙ্গে বললেন রাজ্যে শিল্পায়নের অবকাশ ক্ষীণ। মোদীকে দেখে শেখা উচিত বাংলার, বললেন নরেন্দ্র মোদী। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)












Click it and Unblock the Notifications