যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, দানা বাঁধছে রহস্য

বিকেল ৪টে ১৫ মিনিট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের হোস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ। কর্তৃপক্ষের দাবী আত্মঘাতী হয়েছেন ছাত্র। যদিও ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য।
দুপুর ১২টা ৪৬ মিনিট : সিস্যাট ইস্যুতে মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১২ টা ৪৫ মিনিট: সল্টলেকে ফের ছিনতাইয়ের অভিযোগ। মহিলার সোনার হার ছিনতাইয়ে অভিযোগ।
দুপুর ১২ টা ৪০ মিনিট : শিবপুরে সিটিসি কর্মীকে গুলি করে খুন। পুরনো বিবাদের জেরেই খুন বলে অনুমান, অভিষুক্তর খোঁজে তল্লাশি শুরু পুলিশের।
দুপুর ১২টা ৩৮ মিনিট : কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির বাড়ির সামনে বিক্ষোভ।
দুপুর ১২ টা ১৫ মিনিট : ফের সারদার অফিসে সিবিআই হানা। সল্টলেকের রিয়্যালিটি অফিসে তল্লাশি চালাচ্ছে সিবিআই। তল্লাশিতে ১২ সদস্যের দল। সিবিআই সূত্রের খবর, এই অফিস থেকেই সার্টিফিকেট ইস্যু করা হত।
সকাল ১১ টা ৫০ মিনিট : ঠাকুরপুকুরে অটোর মধ্যেই ছাত্রীর শ্লীলতাহানি। কোনওমতে অটো থেকে ঝাঁপ দিয়ে সম্মান বাঁচান কিশোরী। গ্রেফতার করা হয়েছে অটোচালককে। আটক করা হয়েছে অটোটিকেও।
সকাল ৯টা ৫৬ মিনিট : আইপিএস অফিসার সুনীল পারাস্কারের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় পীড়িতার দাবি, তাঁর আইনজীবি ঘুষ নিয়েছেন, তাঁর বিরুদ্ধেই এখন মামলাটি ঘোরানো হচ্ছে।
সকাল ৯টা ৪০ মিনিট : এখনও কাটল না ইউপিএসসি জট। আন্দোলনকারীদের আংশিক দাবি কেন্দ্র মানলেও কেন্দ্রের সিদ্ধান্তে খুশি নয় পরীক্ষার্থীরা। আর তাই মঙ্গলবার সকালেও আন্দোলনে পরীক্ষার্থীরা। বিষয়টি আজও উঠতে পারে সংসদে। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)
সকাল ৯ টা ৩০ মিনিট : শুভঞ্জিতা বসাক রহস্যমৃত্যুর ঘটনায় পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানাল পুলিশ।
সকাল ৯টা ২০ মিনিট : বরুণ গান্ধী ভাল প্রধানমন্ত্রী হতে পারেন। উনি কাজও করবেন। মানেকাজির উচিত ওই পদের জন্য চেষ্টা করা। উত্তরপ্রদেশে নির্বাচন হলে উনি নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন : নরেশ আগরওয়াল (এসপি নেতা)।
সকাল ৯ টা : লিবিয়া থেকে ৪৪ জন নার্স ফিরলেন কোচি বিমানবন্দরে।

Indian nurses who were stranded in Libya at Kochi airport. pic.twitter.com/Jky3p0TgOe
— ANI (@ANI_news) August 5, 2014

Indian nurses who were stranded in Libya at Kochi airport. pic.twitter.com/k0q43lBdxO
— ANI (@ANI_news) August 5, 2014

Click it and Unblock the Notifications