২১ অগস্ট : সারাদিনের খবর একনজরে

২১ অগস্ট : সারাদিনের খবর একনজরে
বিকেল ৪ টা ২৫ মিনিট : ২৬ অগস্ট পর্যন্ত দেবব্রত সরকারকে সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। দেবব্রত সরকারের পাশাপাশি ফের সুদীপ্ত সেনকেও সিবিআই-এর হেফাজতের নির্দেশ দিল আদালত।

দুপুর ২ টো ৬ মিনিট : পাঞ্জাব ও হিমাচলে ভূমিকম্প।

সকাল ১১ টা ৪৫ মিনিট :
কৃষ্ণনগরে ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গুলি করে খুন। কলকাতার বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তদন্ত শুরু করেছে পুলিশ।

সকাল ১১ টা ৩৬ মিনিট : রাজ্যসভার সাংসদের বাড়িতে তল্লাশি করতে চায় সিবিআই। এবিষয়ে হাইকোর্টে আবেদন পেশ করা হয়েছিল। আদালত জানিয়ে দিয়েছে তল্লাশির জন্য অনুমতির প্রয়োজন নেই।

সকাল ১০ টা ৩৩ মিনিট :
হলদিয়ার একটি লোহার কাঁচামাল তৈরির কারখানায় আগুন। দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্বে।

সকাল ৯ টা ২৫ মিনিট : নির্মল মাজির বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজ্য। বললেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কাজ করছেন না। দার্জিলিংয়ের সিএমওএইচ কাজ করছেন না। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা জ্বালিয়েছিলেন। যারা কাজ করছে না জানি না মানুষের হাতে পড়লে তাদের কুশপুতুল জ্বলবে নাকি জ্যান্ত পুতুল জ্বলবে।

সকাল ৯ টা : কলকাতা লিগে মোহনবাগানের জয়যাত্রা অব্যাহত৷ বুধবার কালীঘাট এমএস-কে ২-০ গোলে হারাল বাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+