১৯ অগস্ট : সারাদিনের খবর একনজরে

 ১৯ অগস্ট : সারাদিনের খবর একনজরে
বিকেল ৫ টা ৪৮ মিনিট : ন্যাশনাল লাইব্রেরিতে আগুন। দমকলের ৩ টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনেন।

বিকেল ৫টা ৪৬ মিনিট : স্থগিত হল বাস ধর্মঘট।

বিকেল ৪ টে ৫৫ মিনিট : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। সিঙ্গাপুরে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকেল ৩ টে ৫০ মিনিট : পাড়ুই কাণ্ডে ৪ সেপ্টেম্বরের মধ্যে ডিজিকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

দুপুর ৩ টে ০৫ মিনিট : এখনও কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দার্জিলিংয়ে বিজেপির প্রাক্তন সাংসদ যশবন্ত সিং।

দুপুর ৩ টে : পাড়ুইকাণ্ডে প্রশ্নের মুখে সিট। হাইকোর্টের অনুমতি ছাড়া কেন চার্জশিট গঠন করল সিট তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। তাই আদালতে সিট জবাবদিহি করতে বাধ্য বলে জানালেন তিনি।

সকাল ১১টা ৪০ মিনিট :
রুবি হাসপাপালের কাছে টোগোর পার্ক থেকে মনোবিকাশ কেন্দ্রের মাঝের রাস্তায় ধস। প্রচন্ড বৃষ্টির ফলে এই রাস্তায় জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়েছে, এবং তাতে জল জমে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই রাস্তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে অন্য রাস্তা ধরার পরামর্শ ট্রাফিক কন্ট্রোলের।

সকাল ৯ টা ১৬ মিনিট :
তেলেঙ্গানা সরকারের রাজ্য বনধ।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Hyderabad : Telangana Government shuts down state to take door to door survey <a href="http://t.co/l8j6oQny4s">pic.twitter.com/l8j6oQny4s</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/501565673030443008">August 19, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সকাল ৯টা ১৫ মিনিট : কাঁথিতে গৃহবধূ গণধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত ৩।

সকাল ৯ টা ১৪ মিনিট : শিলিগুঁড়িতে হবে সাফারি পার্ক, সিঙ্গাপুরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকাল ৯ টা : বিহারে অটোরিক্সায় ট্রেনের ধাক্কায় ২০ জনের মৃত্যু। আহত ২। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+