১৪ অগস্ট : সারাদিনের খবর একনজরে

১৪ অগস্ট : সারাদিনের খবর একনজরে
দুপুর ২ টো ৪০ মিনিট : হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Delhi: Home Minister Rajnath Singh discharged from AIIMS pic.twitter.com/cNdjQNFEis
— ANI (@ANI_news) August 14, 2014

দুপুর ২ টো ৩৫ মিনিট : বিমা ক্ষেত্রে সরকার তড়িঘড়ি বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ আনতে চাইছিল। এথন তা কমিটির কাছে যাওয়ায় খুশি, জানালেন ডেরেক ওব্রায়েন।

Govt wanted to hurriedly pass FDI in Insurance Bill,happy that its now gone to a Select Committee : Derek O'Brien,TMC pic.twitter.com/7punYBFwPD
— ANI (@ANI_news) August 14, 2014

দুপুর ১২ টা ১৫ মিনিট : দেশজুড়ে সিবিআই কাণ্ডে তল্লাশি শুরু করল সিবিআই। ২৮টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তারা। ইতিমধ্যে প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদার, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এবং অসমের কংগ্রেস সাংসদ মাতং সিং ও তাঁর স্ত্রী মনোরঞ্জনা সিংয়ের বাড়ি ও অফিসে হানা দিল সিবিআই।

সকাল ১১টা ৪৫ মিনিট : আমির খানের পিকে ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করল আদালত।

সকাল ১০ টা ১২ মিনিট : মুম্বই থেকে ব্রাসেলসে যাওয়ার পথে আচমকা উচ্চতা হারাল জেট এয়ারওয়েজের বিমান। তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন বিমানচালক, সহ চালক ছিলেন ট্যাব নিয়ে ব্যস্ত। আর তার জেরেই এই বিপত্তি।

সকাল ৯ টা ৯ মিনিট : কসবায় আবাসিক স্কুলে অসুস্থ ৩০ ছাত্রী। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ছাত্রীদের মাথায় কীটনাশক দেওয়া হয়েছিল। সেই ওষুধ খাবারে কোনওভাবে মিশে যাওয়ার ফলেই এই বিপত্তি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

সকাল ৯টা ৪ মিনিট : দিল্লি-ভোপাল জেট এয়ারওয়েজের বিমানের ইঞ্জিনে আগুন। বাতিল করা হয়েথে উড়ান। বিমানের ৮০ জন যাত্রীকেই নিরাপদে বের করে আনা হয়েছে।

সকাল ৯টা ২ মিনিট : মেন্ধার, পুঞ্চে ফের যুদ্ধ বিরতি লঙ্ঘন পাক সেনার। ৪ দিনে এই নিয়ে ৭৭ তম যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের।

সকাল ৯টা : কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+