১৩ অগস্ট :সারাদিনের খবর একনজরে

বিকেল ৩ টে ৪৫ মিনিট : আগামী ১৯, ২০, ২১ অগস্ট কর্মবিরতির ডাক দিলেন আলু ব্যবসায়ীরা। ফলে স্থানীয় বাজারে আলু সঙ্কটের জেরে বাড়তে পারে দাম।
দুপুর ২ টো ৩৭ মিনিট : তাপস পাল মামলা নিয়ে দুই বিচারপতির মতভেদ। তাই বৃহত্তর বেঞ্চে পাঠানো হবে এই মামলা। প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করবেন। (বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন)
দুপুর ২ টো ২৫ মিনিট : স্কুলে বকাবকির পর আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র, পরিবারের অভিযোগ স্কুলের শিক্ষকের মানসিক নির্যাতনের জেরেই আত্মঘাতী হয়েছে ছাত্রী। (বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে)
দুপুর ১টা ২ মিনিট : মুলায়মের সঙ্গে জোটে যাবে না বিএসপি। ভোটে একাই লড়বে বিএসপি। জানিয়ে দিলেন মায়াবতী।
দুপুর ১২টা ৩৭ মিনিট : কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষার সময় টুকলি ধরার জেরের শিক্ষকের মাথা ফাটাল ছাত্র। এই ঘটনায় ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
দুপুর ১২ টা ২০ মিনিট : পদ্মভূষণের জন্য ধোনি এবং পদ্মশ্রীর জন্য বিরাট কোহলির নাম সুপারিশ করল বিসিসিআই।
দুপুর ১২টা ০৪ মিনিট : কুস্তিগীর অমিত ধনকর এবং প্রদীপ হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সকাল ১১ টা ২৬ মিনিট : সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুতে উত্তাল সংসদ। সুর চড়াল বিজেপি-কংগ্রেস।
সকাল ১১ টা ২৫ মিনিট : লালু যদি মধ্যস্থতা করে তাহলে আমি মায়াবতীর সঙ্গে জোটে প্রস্তুত আছি। জানালেন মুলায়ম সিং যাদব।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Chor Chor Mausere Bhai-Laxmikant Bajpai,BJP on Mulayam Singh Yadav's remark that he is ready to ally with BSP</p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/499430054309289984">August 13, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সকাল ১০ টা ২০ মিনিট : আজ দুপুর দু'টোয় হাইকোর্টে তাপস পাল মামলার রায়।
সকাল ৯ টা ৩০ মিনিট : স্বাধীনতা দিবসের আগে দিল্লি থেকে ১৯৪টি ব্ল্যাঙ্ক ফায়ারিং পিস্তল বাজেয়াপ্ত করল পুলিশ।
সকাল ৯ টা : ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘণ করল পাকিস্তান। জম্মুতে বিএসএফ-এর ৪টি শিবিরে হামলা চালাল পাক সেনা।












Click it and Unblock the Notifications