(ছবি) ২০ সেপ্টেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ২০ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অধরা অভিযুক্ত

অধরা অভিযুক্ত

এখনও অধরা পণ্ডিতিয়া প্লেসের দুর্ঘটনায় ঘাতক মার্সিডিজের গাড়ির চালক ও মালিক। তাদের চিহ্নিত করলেও, অভিযুক্তদের গ্রেফতার করতে পারনি পুলিশ। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক।

বিস্ফোরণের পিছনে কে?

বিস্ফোরণের পিছনে কে?

সোমবারের ম্যানহাটানে বিস্ফোরণের ঘটনার পিছনে হাত রয়েছে আফগানিস্তান বংশোদ্ভুত আমেরিকা নাগরিকের। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আপ বিধায়কের নামে এফআইআর

আপ বিধায়কের নামে এফআইআর

ফের আম আদমি পার্টির বিধায়কের নামে এফআইআর। তুঘলকাবাদের বিধায়ক সাহি রাম পহেলওয়ানের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর করা ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগে এই এই আই আর দায়ের করা হয়েছে।

শেষযাত্রা

শেষযাত্রা

উরি জঙ্গি হানায় নিহত সিপাহী গঙ্গাধর দলুইরে হাওড়ায় শেষ বিদায় জানানো হচ্ছে। শেষযাত্রায় সেনার তরফে শহিদ গঙ্গাধর দলুইকে গান স্যালুট জানানো হল।

অটো দুর্ঘটনায় মৃত ১

অটো দুর্ঘটনায় মৃত ১

বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটো। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত ৪ জন। ঘচনাটি ঘটেছে সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ডের কাছে।

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। মহিলা কণ্ঠে ফোন আসার পরই যাত্রী নামিয়ে তল্লাশি চালানো হয়। বিমানটি বেঙ্গালুরু থেকে কলকাতা হয়ে গুয়াহাটি যাচ্ছিল। পুলিশ কুকুর, বম্ব স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

কুপিয়ে খুন হাওড়ায়

কুপিয়ে খুন হাওড়ায়

একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের চেষ্টা। সম্পত্তি বিবাদের জেরে এই খুনের চেষ্টা। ছুরি দিয়ে কোপানো হয় চারজনকে। হাওড়ার নাজিরগঞ্জের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাওড়া হাসপাতালে ভর্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+