(ছবি) ২৩ অক্টোবর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।

বেঙ্গালুরু, ২৩ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

শহিদ জওয়ান

শহিদ জওয়ান

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সীমান্তে শুক্রবারের হামলায় আক্রান্ত হওয়া বিসিএফ জওয়ান গুরনাম সিং মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার রাতে সরকারি হাসপাতালে মৃত্যু হল তার।

ভয়াবহ আগুন

ভয়াবহ আগুন

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে প্রায় বন্ধ হয়ে যাওয়া কারখানা শিব ক্রুপায় ভয়াবহ আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্ত্বে আসে।

আইএসআইকে ভর্ৎসনা আমেরিকার

আইএসআইকে ভর্ৎসনা আমেরিকার

পাক গোয়েন্দা সংস্থা আইএসআই সমস্ত সন্ত্রাস গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। দেশে জঙ্গি নেটওয়ার্ক খতম করতে একা কোনও পদক্ষেপ নিতে দ্বিধা করলে চলবে না। সন্ত্রাসের সঙ্গে কোনওরকমের আপোষ নয়। কড়া ভাষায় পাকিস্তানকে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র।

অ্যায় দিল হ্যায় মুশকিল

অ্যায় দিল হ্যায় মুশকিল

অ্যায় দিল হ্যায় মুশকিল-এর মুক্তিতে যাতে কোনও বাধা না আসে তার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েও ২ দিন পরে চাপের মুখে ঠাকরে রাজের কাছে বশ্যতা স্বীকার করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ। ফিল্ম অ্যান্ড টিভি প্রোডিউসার গিল্ড ভারতীয় সিনেমায় পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের নিষিদ্ধ করার পক্ষে। তাই ছবির অবাধ মুক্তির জন্য ভবিষ্যেতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার মুচলেকা দিতে হল ছবির কর্মকর্তাদের।

পথদুর্ঘটনা

পথদুর্ঘটনা

হাওড়ায়া স্কুটার ও লরির ধাক্কায় মৃত ১। আহত ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+