(ছবি) ২০ অক্টোবর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ২০ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ছাত্র বিক্ষোভের জেরে রাতভর ঘেরাও জেএনইউ-র উপাচার্য

ছাত্র বিক্ষোভের জেরে রাতভর ঘেরাও জেএনইউ-র উপাচার্য

এক ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বিক্ষুব্ধ ছাত্ররা দীর্ঘ সময় ধরে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদোর ঘেরাও করে রাখে। নিখোঁজ ছাত্রের নাম নাজিব আহমেদ। পড়ুয়াদের অভিযোগ বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র এক সদ্যের সঙ্গে বচসা হয়। এর পর দিন থেকেই নিখোঁজ রয়েছেন ওই ছাত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিক অভিযোগ জানিয়ে কোন কাজ না হওয়ায় বুধবার রাতে উপাচার্যকে ঘেরাও করে ছাত্ররা। ঘদিও নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেন উপাচার্য।

সিঙ্গুরের জমি ফেরত প্রক্রিয়ার সূচনা আজ

সিঙ্গুরের জমি ফেরত প্রক্রিয়ার সূচনা আজ

নির্দিষ্ট সময়ের মধ্যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জমি প্রদান প্রক্রিয়ার সূচনা করবেন। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রিপোর্ট দেওয়ার পরই মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে ঘোষণা করেছিলেন, বৃহস্পতিবার তিনি সিঙ্গুরে যাবেন। প্রকল্প এলাকায় শেড ভেঙে সিঙ্গুরে টাটা মোটর্সের অধিগৃহীত ৯৯৭ একরের মধ্যে ৮৭০ একর জমি চাষযোগ্য করে তোলার কাজ প্রায় সম্পূর্ণ। তাই আজ থেকই শুরু হয়ে যাচ্ছে জমি ফেরতের কাজ।

কাশ্মীর হরতালের মেয়াদ বাড়ল ২৭ অক্টোবর পর্যন্ত

কাশ্মীর হরতালের মেয়াদ বাড়ল ২৭ অক্টোবর পর্যন্ত

কাশ্মীরের পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হতে দিচ্ছে না বিচ্ছিন্নতাবাদীরা। উপত্যাকায় সাময়িক শান্তি ফিরলেও বিচ্ছিন্নতাবাদীদের ডাকা হরতাল আর বিক্ষোভের জেরে সাধারণ জনজীবন এখনও বিপর্যস্ত। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার চালানো সার্জিক্যাল অ্যাটাকের পরে একাধিক জঙ্গি হামলার ঘটানায় ত্রস্ত উপত্যকার বাসিন্দারা। বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে ২৭ অক্টোবর পর্যন্ত উপত্যকায় হরতাল জারি থাকবে। হরতালের কারণে কোন রকম অশান্তি ও সংঘর্ষ যাতে না ঘটে তার জন্য সব ধরনের সতর্কতা নিতে বলা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীকে।

জয়ললিতাকে নিয়ে গুজব ছড়ানোয় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৮

জয়ললিতাকে নিয়ে গুজব ছড়ানোয় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৮

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বর্তমানে অসুস্থ হয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যমন্ত্রীর দলের তরফে একাধিক বিবৃতিতে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে। তিনি দ্রুত সুস্থ হচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর অসুস্থ হওয়ায় পর থেকে একাধিক গুজব ছড়িয়ে পড়ে তার শারীরিক অবস্থা নিয়ে। তামিলনাড়ু পুলিশ এখনও পর্যন্ত এই গুজব ছড়ানোর জন্য ৫০ টি মামলা দায়ের করেছে। আগেই ৭ জন ব্যক্তিকে গুজব ছড়ানোর জন্য গ্রেফতার করা হয়েছিল। সোস্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে পুলিশ গতকাল বছর ২৮ এর এক যুবককে গ্রেফতার করেছে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৮।

বাস-লরি মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

বাস-লরি মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

মিনিবাস ও লরির মুখোমুখি সঙ্ঘর্ষে গুরুতর জখম হলেন ১২ জন বাসযাত্রী। বৃহস্পতিবার সকালে হাওড়ার শিবপুরের কাজিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক আইন অমান্য করে একই লেনে ঢুকে পড়ে একটি লরি। লরিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ফটিকগাছি থেকে রাজারহাট যাচ্ছিল ওই মিনিবাস। আহত যাত্রীদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ জিততে মরিয়া ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ জিততে মরিয়া ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ভারত। পাঁচ ম্যাচের সিরিজে প্রথমটি জিতে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ধোনি ব্রিগেড। আজকের ম্যাচে নিউজিল্যান্ড দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই এখন দেখার। আজকের ম্যাচের ভারতীয় দলের কোন খেলোয়ারের পরিবর্তনের সম্ভাবনা নেই।

দুই জেলায় ভয়াবহ আগুন

দুই জেলায় ভয়াবহ আগুন

বিধ্বংসী আগুন লাগল হাওড়ার লিলুয়ায় বেলিলিয়াস রোডের একটি অ্যালুমিনিয়াম কারখানায়। দমকেলর তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। নদিয়ায় পাটের গুদামে আগুন লাগে। আচমকাই ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকরা। খবর দেওয়া হয় দমকলে। চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+