(ছবি) ৮ নভেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।

বেঙ্গালুরু, ৮ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

হিন্দুস্থান পেট্রলিয়ামের গুদামে ভয়াবহ আগুন

হিন্দুস্থান পেট্রলিয়ামের গুদামে ভয়াবহ আগুন

হিন্দুস্থান পেট্রলিয়ামের গার্ডেনরিচের রামনগরের গুদামে সকাল ৮ টা নাগাদ আগুন লেগে যায়। আগুন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। ঘটনাস্থলে পৌঁচেছে দমকলের ৬ টি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুদামের ভিতর প্রচুর পরিমানমে দাহ্য বস্তু রয়েছে যার জন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

আদবানীকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

আদবানীকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

আজ বিজেপি-র বরিষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদবানীর ৮৮ তম জন্মদিন। মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বহু বিজেপি নেতাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।

স্টান্ট করতে গিয়ে মৃত্যু দুই কান্নাডা অভিনেতার

স্টান্ট করতে গিয়ে মৃত্যু দুই কান্নাডা অভিনেতার

সোমবার একটি কান্নাডা ছবির শ্যুটিং চলাকালীন ঘটে গেল বড়সড় বিপত্তি। ছবির জন্য স্টান্ট করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই অভিনেতার। মৃত দুই অভিনেতার নাম অনীল এবং উদয়। অভিযোগ সিমেনার জন্য যখন স্টান্ট শ্যুট করা হচ্ছিল তখন সুরক্ষার কোন ব্যবস্থাই রাখা হয়নি। যার জেরেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

র‍্যাগিং এর শিকার ক্লাস থ্রি-র ছাত্র

র‍্যাগিং এর শিকার ক্লাস থ্রি-র ছাত্র

ক্লাস ফোরের ছাত্রদের হাতে নৃশংসভাবে প্রহৃত হল তৃতীয় শ্রেণির এক ছাত্র। নিগৃহীত ছাত্রের নাম আতিফ নিসওয়ান। বিশ্বভারতীর পাঠ ভবনেই ঘটে গেল এমন চাঞ্চল্যকর ঘটনা। তার থেকেও বড় কথা এমন সাংঘাতিক ঘটনার পরও নির্লিপ্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+