(ছবি) ৭ নভেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।

বেঙ্গালুরু, ৭ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ১ জঙ্গি

উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ১ জঙ্গি

গতকাল মধ্য রাত থেকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে ফের সেনা-জঙ্গির গুলির শুরু হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ান আহত হয়েছেন বলে সেনবাহিনীর পক্ষ থেকে জানোনো হয়েছে।

বিস্ফোরণে উড়ল ছাদ, মৃত ১

বিস্ফোরণে উড়ল ছাদ, মৃত ১

বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ। এক জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। সোমবার কাটোয়ার শ্রীবাটিগ্রামে বিস্ফোরণ ঘটে। পুলিশের অনুমান, ক্লাবঘরে প্রচুর বোমা মজুত ছিল। সেই বোমা ফেটেই এই দুর্ঘটনা ঘটে। তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজধানীতে দূষণের জেরে এখনও বন্ধ স্কুল

রাজধানীতে দূষণের জেরে এখনও বন্ধ স্কুল

দীপাবলী উৎসবের পর থেকে রাজধানীর দূষণের মাত্রা এখনও স্বাভাবিক হয়নি। দিল্লি সরকার আগেই প্রাইমারি স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেই নির্দেশই বহাল থাকছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গতকাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ দিন রাজধানীতে নির্মাণ কাজও বন্ধ রাখা হবে। দূষণ কমাতে রাস্তায়, রাস্তায় জল ছেটানো হবে এবং অড-ইভেন প্রক্তিয়াও জারি থাকবে।

দিল্লিতে প্রতিবাদ মিছিল থেকে আটক নিখোঁজ নাজিবের মা

দিল্লিতে প্রতিবাদ মিছিল থেকে আটক নিখোঁজ নাজিবের মা

গতকাল দিল্লির ইন্ডিয়া গেট চত্ত্বরে প্রতিবাদ মিছিলের আযোজল করে জেএনইউ-র ছাত্র-ছাত্রীরা । নিখোঁজ ছাত্র নাজিব আহমেদকে খুজে বের করতে কোন সঠিক পদক্ষেপই নেওয়া হচ্ছে না এরই প্রতিবাদ জানাতে মিছিলের আয়োজল করা হয়। কিন্তু এই মিছিল মাঝপথে আটকে দেওয়া হয়। ২৫০ জন ছাত্র-ছাত্রীকে আটক করা হয়। এই মিছিলে হাজির ছিলেন নাজিবের মা ও বোন। তাদেরও পুলিশ আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শতরূপা চক্রবর্তী পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তোলেন।

মায়ের হাতে খুন মেয়ে!

মায়ের হাতে খুন মেয়ে!

নিজের মেয়েকে গলা টিপে খুন করল মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলেডাঙার মকরমপুরে। মৃতের নাম সুরাইয়া খাতুন। সুরাইয়া নবম শ্রেণির ছাত্রী। মেয়েক খুনের অভিযোগ আটক করা হয়েছে মা তাঞ্জিলা বিবিকে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+