(ছবি) ১ নভেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।

বেঙ্গালুরু, ১ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

এনকাউন্টারে মৃত ৮ জঙ্গির মৃত্যু নিয়ে চাপাানউতোর রাজনৈতিক দলগুলির মধ্যে

এনকাউন্টারে মৃত ৮ জঙ্গির মৃত্যু নিয়ে চাপাানউতোর রাজনৈতিক দলগুলির মধ্যে

গতকাল ভোপাল সেন্ট্রাল জেল থেকে পলাতক ৮ সিমি জঙ্গিকে মধ্যপ্রদেশের আচারপুরা গ্রামে এনকাউন্টারে খতম করে পুলিশ। এই ঘটনার রেশ কাটকে না কাটতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। গতকালের এনকাউন্টারের বিচারবিভাগীয় তদন্তের দাবি করে কংগ্রেস ও সিপিএম। ক্ষমতাসীন বিজেপি-র পক্ষ থেকে পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছে সিপিএম ও কংগ্রেস।

মাও নেতার আত্মসমর্পণ

মাও নেতার আত্মসমর্পণ

সোমবার কিষেনজি ঘনিষ্ঠ মাও নেতা কমলেশ মাহাতো অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন। ঝাড়গ্রামের পুলিশ সুপারের দপ্তরে এসে আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার ভারতী ঘোষ সাংবাদিক বৈঠক করে একথা জানান। উল্লেখ্য ২ নভেম্বর জঙ্গল মহল সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যেয়। তার আগে এই মাও নেতার আত্মসমর্পণ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পাক গুলিতে আহত দুই নাগরিক

পাক গুলিতে আহত দুই নাগরিক

যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্ত লাগোয়া এলাকায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাক সেনারা। গলকালের পর আজও আরএসপুরা সেক্টর লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় পাক সেনারা। ভারতের তরফে পাল্টা জবাব দেওয়া হয়। পাক হামলায় এক মহিলা ও এক যুবকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিরাপত্তা বাড়ানো হল জলপাইগুড়ি স্টেশনে

নিরাপত্তা বাড়ানো হল জলপাইগুড়ি স্টেশনে

শীত আসন্ন তাই এখন থেকে পাহাড়ে ভিড় জমাবেন বহু পর্যটক। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই স্টেশন সহ বিভিন্ন পর্যটন স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন। সেই মতো মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি স্টেশন চত্বরে রাজ্য পুলিশ এবং আরপিএফ এর জওয়ানরা প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর নিয়ে চিরুনী তল্লাশি শুরু করে দিয়েছে। এই রুটিন তল্লাশি আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+