(ছবি) ৩ জুন : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে
বেঙ্গালুরু, ৩ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

দিল্লিতে পথ দুর্ঘটনায় মৃত ৬
দিল্লির আলিপুরে জিটি কারনাল রোডে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬জন।

পাঠানকোট নিয়ে আশায় এনআইএ
পাঠানকোট হামলায় তদন্তের জন্য পাকিস্তানে যাওয়ার সবুজ সঙ্কেতের জন্য এখনও অপেক্ষা করছে ভারত। এমনই জানালেন এনআইএ প্রধান শরদ কুমার। এজন্য ফের চিঠি পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ বিধানসভা দখলের রণকৌশল বিজেপির
২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী পদে কাকে বাছা হবে তা দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আলোচনা করা হবে বলে জানাল বিজেপি নেতৃত্ব।

উপত্যকায় বনে আগুন
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার জঙ্গলে বৃহস্পতিবার রাতে আগুন লেগে গিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি বিশেষ ঘটেনি। কিছুদিন আগে উত্তরাখণ্ডের পাহাড়ি বনে আগুন লেগে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল।

বিয়ের ভোজ খেয়ে অসুস্থ
রাজস্থানের শিকারে বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ২৫০ জনের বেশি মানুষ।

পাক-বাংলাদেশের হিন্দুদের জন্য আইনে সংশোধনী
পাকিস্তান, বাংলাদেশের হিন্দুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। ভারতে এসে আর যাতে পাকিস্তান বা বাংলাদেশের হিন্দুরা নাগরিকত্ব পেয়ে এখানে থাকতে পারেন সেজন্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধনী আনা হচ্ছে।

বীরভূমে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ
বীরভূমে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। ঘটনায় তারাপীঠ থানায় মামলা দায়ের হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হাসপাতালে ভর্তি বক্সিং কিংবদন্তি মহম্মদ আলি
প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বক্সিং কিংবদন্তি মহম্মদ আলি৷ দীর্ঘদিন ধরেই পার্কিনসন রোগে ভুগছেন তিনি৷ এছাড়া নানা অসুস্থতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর৷

মথুরার ঘটনায় সিবিআই দাবি হেমার
মথুরায় বেআইনিভাবে দখল জমি ঘিরে সংঘর্ষের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন এলাকার বিজেপি সাংসদ হেমা মালিনী।

সেরা রাষ্ট্রনেতাদের একজন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেন বিরোধীরা। সেই প্রেক্ষিতে পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তাঁর কথায়, বিশ্বের প্রথম দশ রাষ্ট্রনেতার একজন মোদী। এমন করে নিম্নরুচিরই পরিচয় দিচ্ছে বিরোধীরা। দাবি বেঙ্কাইয়ার।












Click it and Unblock the Notifications