(ছবি) ২৭ জুন : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ২৭ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ভূমিকম্প
আজ সোমবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্তে ৪.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে ।

মাওবাদীহানা
ছত্তিশগড়ের কঙ্কর জেলার পাখানজোর এলাকায় মাওবাদীর গুলিতে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর।

শেষ শ্রদ্ধা
পাম্পোরে জঙ্গি হানায় শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পরিবার পরিজনেরা।

এমটিসিআর সদস্য
আজ আনুষ্ঠানিকভাবে এমটিসিআর সদস্য হতে চলেছে ভারত।

কলকাতা পুলিশে সংস্কার
কলকাতা পুলিশের গোয়েন্দা ও STF বিভাগে সংস্কার। রাজ্য পুলিশ থেকে ৬ জন পুলিশ অফিসার আসছেন। তারা গোয়েন্দা ও STF বিভাগে কাজ করবেন।

কোপা আমেরিকা জয়ী চিলি
কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে টাই ব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয়ী চিলি। তৃতীয়বার ফাইনালে হারল আর্জেন্টিনা। গতবারেও কোপা আমেরিকা কাপ জিতেছিল চিলি।












Click it and Unblock the Notifications