(ছবি) ২৬ জুন : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ২৬ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সেনা-জঙ্গি গুলির লড়াই
জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উড়ি সেক্টরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে।

জঙ্গিহানায় মৃত জওয়ান
পাম্পোরে সিআরপিএফ জওয়ানদের বাসে দুই লস্কর-এ-তৈবা আততায়ীর হানায় ৮ জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২ আততায়ীরও মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০ জন।

প্রথম হয়েও গ্রেফতার
বিহারের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রথম হওয়া রুবি রাইকে জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার করল পুলিশ।

অপহরণে ব্যর্থ হয়ে খুন তরুণীকে
পোলবার দিল্লি রোডে মহিলাকে অপরহরণ করার চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ট্রাকের তলায় পিষে পালিয়ে গেল ট্রাক চালক। এই ঘটনায় মৃতার নাম জয়ন্তী সোরেন। তাঁর বান্ধবী পুজা হাঁসদা হাসপাতালে আহত অবস্থায় ভর্তি।












Click it and Unblock the Notifications