(ছবি) ৯ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ৯ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য ই-ভিসা

দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য ই-ভিসা

দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করা হচ্ছে। সেদেশের সফরে গিয়ে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিহত হিজবুল কম্যান্ডার ওয়ানি

নিহত হিজবুল কম্যান্ডার ওয়ানি

হিজবুল মুজাহিদিন কম্যান্ডার আবদুল বুরহান ওয়ানি (২১) সেনা সংঘর্ষে নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে উপত্যকায় বেশ কয়েকটি নাশকতায় সে জড়িত ছিল।

কেরলে রূপান্তরকামীদের পেনশন

কেরলে রূপান্তরকামীদের পেনশন

কেরলে ষাট বছরের বেশি বয়সী রূপান্তকামীরা ওবার থেকে মাসিক পেনশন পাবে বলে সিদ্ধান্ত নিল এলডিএফ সরকার।

আবদুল সাত্তার ইধি প্রয়াত

আবদুল সাত্তার ইধি প্রয়াত

পাকিস্তানের খ্যাতনামা সমাজসেবী তথা ইধি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল সাত্তার ইধি প্রয়াত হয়েছেন। শুক্রবার রাতে করাচিতে ৯২ বছর বয়সে প্রয়াণ হয়েছে তাঁর।

অসমে বন্যা

অসমে বন্যা

অসমে বন্যায় বানভাসী অবস্থা বিভিন্ন জেলার। উদ্ধারকার্যে নেমেছে সেনাবাহিনী ও বিপর্য মোকাবিলা দলের সদস্যরা।

গুজরাতে কেজরি

গুজরাতে কেজরি

একদিনের গুজরাত সফরে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছর গুজরাত বিধানসভা নির্বাচনে ফায়দা তুলতেই কেজরির এই আগাম সফর বলে জল্পনা করা হচ্ছে।

অমরনাথ যাত্রা স্থগিত

অমরনাথ যাত্রা স্থগিত

পুলিশের সঙ্গে এনকাউন্টারে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানি মারা যাওয়ার পরে েদিনের মতো অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

মার খেল পুলিশ

মার খেল পুলিশ

মুর্শিদাবাদে ফের দুষ্কৃতীদের হাতে মাপ খেতে হল ৬ পুলিশকর্মীকে। এর মধ্যে একজন পুলিশ সাব-ইনস্পেক্টরও রয়েছেন।

বিহারে এনকেফেলাইটিস

বিহারে এনকেফেলাইটিস

বিহারের গয়ায় এনকেফেলাইটিসের খপ্পরে ১১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরও অন্তত ১৫ জনের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

দঃআফ্রিকায় গান্ধী স্মৃতিতে ডুব মোদীর

দঃআফ্রিকায় গান্ধী স্মৃতিতে ডুব মোদীর

দক্ষিণ আফ্রিকায় গিয়ে ডারবানে সেই ঐতিহাসিক ট্রেন রুটে সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই সফর করে তিনি গর্বিত, জানালেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+