(ছবি) ৬ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ৬ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

রথযাত্রা
আজ রথযাত্রা। পুরীতে মানুষের ঢল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা।

ঈদ-উল-ফিতার
কেরলে আজই পালিত হচ্ছে ঈদ-উল-ফিতার। তিরুবন্তপুরমে নামাজে ব্যস্ত মুসলিম ধর্মালম্বীরা।

গুজরাতের রথযাত্রা
গুজরাতের আহমেদাবাদে পালিত হচ্ছে ১৩৯তম বার্ষিক রথযাত্রা উৎসব।

BCCI
সচিন, সৌরভ, লক্ষ্মণদের ক্রিকেটীয় পরামর্শদাতা কমিটি ভেঙে দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বদলে সচিন, সৌরভ, লক্ষ্মণদের সঙ্গে আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকে জুড়ে দিয়ে হাইপারফরম্যান্স কমিটি গড়তে চলেছে বিসিসিআই।

সুলতান
আজ মুক্তি পেতে চলছে সলমন খান অভিনীত সুলতান। এই ছবি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications