(ছবি) ৪ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ৪ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ভুয়ো বোমাতঙ্ক

ভুয়ো বোমাতঙ্ক

নবান্নে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১ জন। ধৃতের নাম অনিরুদ্ধ ঘোষ। কালীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

লাইনচ্যুত বগি

লাইনচ্যুত বগি

মহারাষ্ট্রের দাহানুতে মালগাড়ির ১১ টি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় পশ্চিম রেলের দূরগামী ট্রেনগুলির পরিষেবা রুদ্ধ হয়েছে। দুরপাল্লার সমস্ত ট্রেনগুলি বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

জনতা পুলিশ খণ্ডযুদ্ধ

জনতা পুলিশ খণ্ডযুদ্ধ

পাবলিক স্কুলে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে উত্তপ্ত হল ইয়াভাতমল। ছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ লেগে যায়। এই ঘটনায় ২২ জন পুলিশকর্মী আহত হয়েছেন। বিক্ষোভকারীদের দাবি স্কুল কমিটির চেয়ারম্যান কিশোর দারদাকে গ্রেফতার করতে হবে।

বাগদাদে বিস্ফোরণ

বাগদাদে বিস্ফোরণ

রমজান উদযাপনের সময় রাতে বাগদাদের বাজার এলাকায় ২টি তীব্র বিস্ফোরণের জেরে প্রায় ১২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত প্রায় ২০০ জন। এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআইএস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+