(ছবি) ১৮ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ১৮ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বাদল অধিবেশন

বাদল অধিবেশন

লোকসভায় বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। নানা ইস্যুতে বিরোধীপক্ষ মোদী সরকারকে কোণঠাসা করতে পারে বলে মনে করা হচ্ছে।

বরেলিতে বাস দুর্ঘটনা

বরেলিতে বাস দুর্ঘটনা

রবিবার রাতে উত্তরপ্রদেশের বরেলিতে রাস্তায় বাস উল্টে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্কুলছাত্রকে ধাক্কা কন্ডাক্টরের

স্কুলছাত্রকে ধাক্কা কন্ডাক্টরের

পার্ক সার্কাসে বাস থেকে এক স্কুলছাত্রকে ধাক্কা দেওযার অভিযোগ কন্ডাক্টরের বিরুদ্ধে। পড়ে যাওয়ার সময়ে ছাত্রকে ধাক্কা অটোর। অাশঙ্কাজনক অবস্থায় ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঞ্জাবে কেজরি

পাঞ্জাবে কেজরি

অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে সেবা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বেশ কিছুদিন ধরেই পাঞ্জাব সফরে গিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন কেজরি। সামনেই রয়েছে পাঞ্জাব বিধানসভা নির্বাচন। সেখানে ফল ভালো করতেই এইসব পদক্ষেপ বলে মত ওয়াকিবহাল মহলের।

নিসে হামলাকারীর দু'বার এলাকা রেকি

নিসে হামলাকারীর দু'বার এলাকা রেকি

ফ্রান্সের নিসে জাতীয় দিবসে হামলা চালানো জঙ্গি ঘটনার আগে দু'বার এলাকায় গিয়ে রেকি করে এসেছিল। ফরাসি সংবাদমাধ্যমের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে যাতে এই দাবি করা হচ্ছে।

মেহর তরারকে জিজ্ঞাসাবাদ

মেহর তরারকে জিজ্ঞাসাবাদ

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুরের স্ত্রী সুনন্দা পুস্কর মৃত্যু রহস্যের কিনারা করতে পাকিস্তানি সাংবাদিক মেহর তরারকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে। শশী তারুরের সঙ্গে তাঁর কি সম্পর্ক ছিল সেটাও জানতে চাওয়া হয়েছে।

বাসন ধুয়ে বিতর্কে কেজরি

বাসন ধুয়ে বিতর্কে কেজরি

ফের বিতর্কে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়ে বাসন ধুয়েছেন বলে জানা গিয়েছে। তবে তিনি পরিষ্কার বাসনই ফের ধুয়েছেন বলে বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই তাঁর দলের যুবনেতারা দলের ইস্তেহারে স্বর্ণ মন্দিরের সঙ্গে আপের প্রতীক চিহ্ন ঝাড়ুর ছবি প্রকাশ করে চরম বিতর্কের সৃষ্টি করেন। এবার বিতর্ক বাধালেন দলনেতা নিজেই।

পশ্চিমবঙ্গে গরু সুমারি

পশ্চিমবঙ্গে গরু সুমারি

পশ্চিমবঙ্গে গরু সুমারি করতে চলেছে বিজেপি সমর্থিত একটি সংগঠন। গো-রক্ষা কমিটি নামে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ১ অগাস্ট থেকে তারা রাজ্যজুড়ে গরু গণনার কাজ শুরু করবে।গো মাতাকে নিয়ে সচেতনতা বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য।

কাশ্মীরে আহত পিডিপি বিধায়ক

কাশ্মীরে আহত পিডিপি বিধায়ক

অশান্ত কাশ্মীরে পিডিপি বিধায়কের উপরে হামলা চালাল বিক্ষুব্ধরা। আক্রান্ত পিডিপি বিধায়কের নাম মহম্মদ খলিল। শ্রীনগরে আসার পথে তাঁর গাড়ির ওপর হামলা করে তাঁকে আহত করা হয়।

ম্যান্ডেলাকে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রীর মমতার

ম্যান্ডেলাকে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রীর মমতার

দক্ষিণ আফ্রিকার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলার ৯৮ তম জন্মবর্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দীর্ঘ সংগ্রামকে অনুপ্রেরণা হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+