(ছবি) ১৬ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ১৬ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

দাম কমল পেট্রোল-ডিজেলের

দাম কমল পেট্রোল-ডিজেলের

পেট্রোল ও ডিজেলের দাম কমল। পেট্রোলের দাম কমল লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা এবং ডিজেলের দাম কমল লিটারপ্রতি ৪২ পয়সা। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে।

সংবাদমাধ্যমকে দোষারোপ সলমনের

সংবাদমাধ্যমকে দোষারোপ সলমনের

তাঁর বক্তব্য বিকৃত করার জন্য সংবাদমাধ্যমের উপরে দায় চাপালেন বলিউড সুপারস্টার সলমন খান। সম্প্রতি তাঁর করা 'ধর্ষণ' মন্তব্য সাড়া দেশে আলোড়ন তুলেছে।

ফ্রান্সের হামলায় কলকাতায় সতর্কতা

ফ্রান্সের হামলায় কলকাতায় সতর্কতা

ফ্রান্সে জঙ্গি হামলার পরই সতর্ক রাজ্য সরকার। ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান ও রাশিয়ার কনসাল জেনারেলদের সঙ্গে নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।

তুরস্কে যেতে মানা সুষমার

তুরস্কে যেতে মানা সুষমার

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তুরস্কে ভারতীয় নাগরিকদের যেতে নিষেধ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তবে সেখানে ভারতীয়রা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

মোদীকে দায়ী করল পাকিস্তান

মোদীকে দায়ী করল পাকিস্তান

কাশ্মীরে গন্ডগোলের জন্য এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় দাঁড় করাল পাকিস্তান। এর আগে ভারত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে জবাব দেওয়ায় এই অভিযোগ বলে মনে করা হচ্ছে।

অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর মোদীর

অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর মোদীর

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে বৈঠকে অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা জোরদার করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হায়দ্রবাদে ধর্ষণ

হায়দ্রবাদে ধর্ষণ

৬ বছরের একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি হায়দ্রাবাদের মলকপেট থানা এলাকার হমালি বস্তি অঞ্চলের। অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুকিকে সরাল কংগ্রেস

টুকিকে সরাল কংগ্রেস

আস্থাভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী নবাম টুকিকে সরিয়ে দিল কংগ্রেস। তাঁর জায়গায় নিয়ে এল প্রাক্তন মুখ্যমন্ত্রী দোরজি খান্ডুর ছেলে পেমা খান্ডুকে। আর মুখ্যমন্ত্রী বদলের সঙ্গে সঙ্গে আগের রাগ ভুলে দলে ফিরে এলেন বিদ্রোহী নেতা কালিখো পুল, সঙ্গে আরও ৩০জন বিদ্রোহী বিধায়ক।

মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি

মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি

চেক বাউন্স মামলায় বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল মুম্বই আদালত।

খাগড়াগড়ে বিস্ফোরণ মামলায় চার্জ ৩০ জনের বিরুদ্ধে

খাগড়াগড়ে বিস্ফোরণ মামলায় চার্জ ৩০ জনের বিরুদ্ধে

ব৪ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলায় ৩০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েচে বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে ছিল কেন্দ্রীয় তদন্তকারী দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+