(ছবি) ১২ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ১২ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ধৃত মাদক পাচারকারী

ধৃত মাদক পাচারকারী

কামালগাজিতে পাকড়াও ৩ মাদক পাচারকারী। ধৃতরা সবাই নদিয়া ও মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতদের কাজ থেকে কয়েক লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।

পিএসি বৈঠক

পিএসি বৈঠক

সংঘাতের আবহে মানস ভুঁইয়ার ডাকে পিএসি বৈঠক। বৈঠকে থাকবে না বাম ও কংগ্রেস দল। তবে সহযোগিতার আশ্বাস দিয়েছে তৃণমূল।

থমথমে কাশ্মীর

থমথমে কাশ্মীর

এখনও থমথমে কাশ্মীর। বিক্ষিপ্ত হিংসায় এখনও পর্যন্ত মৃত ৩২ জন। আহত ৫০০ জন। কাশ্মীরের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

ফিরলেন মোদী

ফিরলেন মোদী

আফ্রিকার সফর সেরে ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রণব মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায়

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৪দিনের দার্জিলিং সফরে যাচ্ছেন। ১৫ জুলাই সফর শেষ করে ফিরবেন তিনি।

পথ দুর্ঘটনা

পথ দুর্ঘটনা

বাহারাইচ (উত্তরপ্রদেশ) : যাত্রীবোঝাই একটি বাসের নেপাল থেকে দিল্লি যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০ জন।

অমরনাথ যাত্রা

অমরনাথ যাত্রা

তিনদিন বন্ধ থাকার পর শুরু হল অমরনাথ যাত্রা।

ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে নিরাপত্তায় সিআইএসএফ

ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে নিরাপত্তায় সিআইএসএফ

নিরাপত্তার স্বার্থে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে নিরাপত্তার দায়িত্বে এল সিআইএসএফ। ভিক্টোরিয়ায় নিরাপত্তার দায়িত্ব সামলাবেন ১১৩ জন জওয়ান। জাদুঘর সামলাবেন ৫৭ জন জওয়ান।

বন্যা বে কয়েকটি রাজ্যে

বন্যা বে কয়েকটি রাজ্যে

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্য বন্যায় ভাসছে। কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

রাহুলের তোপে কেন্দ্র

রাহুলের তোপে কেন্দ্র

জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক অস্থিরতার জন্য কেন্দ্রের এনডিএ সরকারকে দায়ী করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+