(ছবি) ১০ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ১০ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অমরনাথ যাত্রা
হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে মারার ফলে গোটা উপত্যকায় কার্ফু পরিস্থিতি। রবিবারও বন্ধ রাখা হয়েছে জম্মু শিবির থেকে অমরনাথ যাত্রা।

তানজানিয়ায় মোদী
আজ, তানজানিয়ার রাষ্ট্রপতি জন পোম্বে মাগুফুলির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দার এস সালাম-এ ভারতীয় সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সংযোগের জন্য একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সিপিএমের বৈঠক
আজ সিপিএম-এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সঙ্গে বৈঠক পলিটব্যুরোর। আগামীকাল কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। জোট নিয়ে আলোচনা হতে পারে কেন্দ্রীয় কমিটির বৈঠকে।

বাইক দুর্ঘটনা
সড়ক নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরের দিনই মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা। বেপরোয়া বাইক চালাতে গিয়েই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এক বাইক আরোহী গুরুতর জখম হয়েছে। একজন বাইকচালককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দেবর্ষি
পুলিশ কনস্টেবলকে পিটিয়ে গ্রেফতার দমদমের প্রাক্তন কাউন্সিলরের ছেলে দেবর্ষি।












Click it and Unblock the Notifications