(ছবি) ১ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ১ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উত্তপ্ত দিল্লি
পূর্ব দিল্লির ময়ূরবিহার এলাকায় দুই কিশোরের সঙ্গে ঝগড়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরের। এই ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়বাসী অভিযুক্তি কিশোরের বাবার দোকানে ভাঙচুর চালায় ও পরে আগুন লাগিয়ে দেয়। গোটা ঘটনায় উত্তপ্ত দিল্লি।

সলমনকে তলব
বিতর্কিত ধর্ষণ মন্তব্য নিয়ে ক্ষমা না চাওয়ায় এবার সলমন খানকে তলব করল জাতীয় মহিলা কমিশন। আগামী ৮ জুলাইয়ের মধ্যে কমিশনের সামনে উপস্থিত হতে হবে সলমনকে।

দুর্ঘটনায় মৃত ৩
কানপুরে ২ নম্বর জাতীয় সড়কে ডাম্পার ও ট্রাকের সংঘর্ষে আজ, শুক্রবার সকালে ৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে খুন
ফের বাংলাদেশে এক পণ্ডিতকে কুপিয়ে খুন করা হল। জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications