Daily News Update: সুম্মিতা দেবকে রাজ্যসভায় মনোনয়ন তৃণমূলের, ফুসফুসে ভাইরাসের সংক্রমণ থেকেই জ্বর জলপাইগুড়িতে

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি

বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি

জুলাইয়ের তুলনায় অগাস্টে বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি। জুলাইয়ে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ১১.১৬ শতাংশ। অগাস্টে তা বেড়ে হয়েছে ১১.৩৯ শতাংশ। জ্বালানি, বিদ্যুৎ এবং উৎপাদন পণ্যের মূল্যবৃদ্ধির কারণে এই মুদ্রাস্ফীতি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক।

পুলওয়ামায় জঙ্গি হামলায় আহত ৪

পুলওয়ামায় জঙ্গি হামলায় আহত ৪

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা। এদিন জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। যা রাস্তার ধারেই ফেটে যায়। যার জেরে পছ চলতি অন্তত চার সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইডির দফতরে যাচ্ছেন না মলয় ঘটক

ইডির দফতরে যাচ্ছেন না মলয় ঘটক

কয়লা কাণ্ডে ইডির তরফে তাঁকে ডেকে পাঠানো হলেও, অল্প সময়ের নোটিশে যাওয়ার সম্ভব নয় বলে জানিয়ে দিলেন, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি আর্জি জানিয়েছেন, ভিডিও কনফারেন্সে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। আর তা না হলে, তাঁকে কলকাতায় ডাকা হোক।

 বুধবার থেকে পরিস্থিতির উন্নতি

বুধবার থেকে পরিস্থিতির উন্নতি

এদিনও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে। সোমবার রাতভর বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। যার মধ্যে রয়েছে পুরুলিয়াও। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অগ্নিমিত্রা পালের টুইটার হ্যাক

অগ্নিমিত্রা পালের টুইটার হ্যাক

আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের টুইটার হ্যাক হওয়ার অভিযোগ। যা নিয়ে অগ্নিমিত্রা লালবাজারের সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি তাঁর প্রোফাইল থেকে কোনও মেসেজ করা হল, তার উত্তর না দিতেও আরজি জানিয়েছেন তিনি।

 অর্জুন সিং-এর বাড়ির কাছে ফের বোমাবাজি

অর্জুন সিং-এর বাড়ির কাছে ফের বোমাবাজি

এদিন সকালে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে ফের বোমাবাজি হয়। পুলিশি ঘেরাটোপে থাকা এলাকায় কীভাবে বোমাবাজি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত জগদ্দল থানার পুলিশ। এদিকে ৮ সেপ্টেম্বর অর্জুন সিং-এর বাড়ির কাছে বোমাবাজির ঘটনায় এদিন বিজেপি সাংসদের বাড়ি যেতে পারে এনআইএ।

প্রাথমিকে শীঘ্রই প্রায় ৭ হাজার পদে নিয়োগ

প্রাথমিকে শীঘ্রই প্রায় ৭ হাজার পদে নিয়োগ

প্রাথমিকে শীঘ্রই প্রায় ৭ হাজার পদে নিয়োগ। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা এবং মালদহে ৩১৭৯ টি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। অন্যদিকে ৩৯২৫ টি শূন্যপদ শীঘ্রই পূরণ করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

দক্ষিণ আফ্রিকায় ত্রাস সৃষ্টিকারী মশার হদিশ কলকাতায়

দক্ষিণ আফ্রিকায় ত্রাস সৃষ্টিকারী মশার হদিশ কলকাতায়

দক্ষিণ আফ্রিকায় ত্রাস সৃষ্টিকারী মশার হদিশ কলকাতায়। এডিস ভিট্টাটা মশার খোঁজ মিলেছে কলকাতায়। জানিয়েছেন, পুরসভার স্বাস্থ্য কর্তারা। কলকাতা ও পার্শবর্তী এলাকায় মশার লার্ভা সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। সেখান থেকেই বিপদের আভাস। এই মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া, পীতজ্বর-সহ প্রাণঘাতী ভাইরাসের বাহক।

ভুয়ো পুলিশ অফিসার পরিচয়, গ্রেফতার ১

ভুয়ো পুলিশ অফিসার পরিচয়, গ্রেফতার ১

ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে গ্রেফতার এক। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইনস্পেক্টর পরিচয় দিয়ে প্রতারণ করতেন বলে অভিযোগ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম অনিরুদ্ধ দত্ত, তিনি বরাহনগরের বাসিন্দা। বরাহনগরের ময়রাডাঙার বাসিন্দা রথীন মল্লিকের অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আলিগড়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে মোদী

আলিগড়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে মোদী

উত্তর প্রদেশের আলিগড়ে নতুন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। এদিন সেই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থানপ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাঠ রাজা মহেন্দ্র প্রতাপ সিং-এর নামে এই বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। বিশেষজ্ঞরা বলবছেন ২০২২ সালের উত্তর প্রদেশের ভোটের আগে জাঠ ভোট টানতে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উল্লেখযোগ্য ঘটনা।

সংক্রামক জ্বরের আতঙ্কে কাঁপছে জলপাইগুড়ি

সংক্রামক জ্বরের আতঙ্কে কাঁপছে জলপাইগুড়ি

সংক্রামক জ্বরের আতঙ্কে কাঁপছে জলপাইগুড়ি। ইতিমধ্যেই সেখানে একটি শিশুর মৃত্যু হয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা ছয়বছরের ওই শিশুকে সোমবার রাতে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়েছে। যেসব শিশু ভর্তি রয়েছে, তাঁদের সোয়াবের নমুনা ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানি এনসেফেলাইটিস পরীক্ষার জন্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হবে বলে জানিয়েছেন, হাসপাতালের সুপার।

রাজ্যসভায় সুস্মিতা দেবকে মনোনয়ন

রাজ্যসভায় সুস্মিতা দেবকে মনোনয়ন

তৃণমূলের তরফে সুম্মিতা দেবকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হল। প্রসঙ্গত মানস ভুইঞাঁ রাজ্য বিধানসভা নির্বাচিত হওয়ায় রাজ্যসভার একটি আসন খালি হয়েছে। এদিন সেই আসনেই সুম্মিতা দেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। অসমের শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব দিন কয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে আপাতত ত্রিপুরায় পাঠানো হয়েছে।

কলকাতা বিমানবন্দরে আংশিক ব্যাহত পরিষেবা

কলকাতা বিমানবন্দরে আংশিক ব্যাহত পরিষেবা

প্রবল বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে পরিষেবা আংশিক ব্যাহত হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। এর জেরে বিমানবন্দরের একাংশে যেমন জল জমে যায়, অন্যদিকে খারাপ আবহাওয়ার কারণে বিমান ওঠা-নামাতেও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়।

রাজ্যে ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী

রাজ্যে ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী

৩০ সেপ্টেম্বর রাজ্যের তিন কেন্দ্রে ভোট। তিন কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, মোট ১৪৫ কোম্পানি আধাসামরিক বাহিনী আসছে ওই ভোটের জন্য। এই ১৫ কোম্পানির মধ্যে ৭ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি বিএসএফ, ২ কোম্পানি এসএসবি, সিআইএসএফ এবং আইটিবিপির ১ কোম্পানি করে বাহিনী রয়েছে। প্রয়োজনে আরও বাড়তি সংখ্যক বাহিনী আসতে পারে বলে জানা গিয়েছে।

ফুসফুসে ভাইরাসের সংক্রমণ থেকে জ্বর

ফুসফুসে ভাইরাসের সংক্রমণ থেকে জ্বর

রাজ্যে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ। পরীক্ষার পর দেখা গিয়েছে করোনা, ডেঙ্গি, চিকুনগুনিয়া, স্ক্র্যাব টাইফাস নেই। ফুসফুসে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে প্রাথমিক অনুমান। বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। রাজ্যব্যাপী জ্বরের কারণ পর্যালোচনা, পদক্ষেপে পরামর্শ দেবে সেই কমিটি। জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+