Daily News Update: ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ইস্তফা ঘোষণা পরে তিনি বলেছেন, দলের হয়ে কাজ করবেন। নবীন কাউকে দায়িত্ব অর্পণের কথা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি গুজরাতের মন্ত্রী থাকাকালীন অমিত শাহের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন তিনি।

জলে ভাসছে দিল্লি বিমানবন্দর

জলে ভাসছে দিল্লি বিমানবন্দর

জলে ভাসছে দিল্লি বিমানবন্দর। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর যাকে বলে হাবুডুবু খাচ্ছে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির দিল্লির আন্তর্জাতিক বিমান বন্দরে। শনিবার সকাল থেকে ১০০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে। যাকে বলা হচ্ছে ৪৬ বছরে রেকর্ড বৃষ্টি।

গার্ডেনরিচে ভয়াবহ অগ্নিকাণ্ড

গার্ডেনরিচে ভয়াবহ অগ্নিকাণ্ড

গার্চেনরিচে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। তারাতলা রোডের হনুমান মন্দিরের কাছে গুদামে প্রথমে আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন।

পবিত্র সরকারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট

পবিত্র সরকারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট

শিক্ষাবিদ পবিত্র সরকারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুকের ভুয়ো প্রোফাইল থেকে প্রতারণা করা হয় বলেও অভিযোগ। যা নিয়ে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন পবিত্র সরকার। একটি বানান ভুলেই তা ধরা পড়ে যায়।

উত্তরাখণ্ডে ভূমিকম্প

উত্তরাখণ্ডে ভূমিকম্প

ভোরে উত্তরাখণ্ডের পৌরি গারোয়াল এলাকায় ৪.৬ মাত্রার ভূমিকম্প। যোশীমঠ থেকে ৩১ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পটি হয় শনিবার ভোর ৫.৫৮ মিনিট নাগাদ। ভূমি থেকে ৫ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভুল প্রশ্ন মামলায় হাজিরা

ভুল প্রশ্ন মামলায় হাজিরা

প্রাথমিকের টেটের ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে শনিবার সকাল ১১টায় হাইকোর্টে হাজিরার নির্দেশ। বিচারপতির নির্দেশের পরেও যাঁরা ভুল প্রশনের উত্কর দিয়েছেন, তাঁদের কেন নম্বর দেওয়া হয়নি, তার জেরেই আদালত অবমাননার মামলা। ২০১৪ সালে প্রাথমিকের টেটে ৬ টি প্রশ্ন নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছিল।

রাজ্যে ডেটা সেন্টারে বিনিয়োগ অম্বানির সংস্থার

রাজ্যে ডেটা সেন্টারে বিনিয়োগ অম্বানির সংস্থার

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড়ে এক অনুষ্ঠানে বলেছিলেন, আগামী ৫ বছরে রাজ্যে ৪০০ মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হবে। সেই লক্ষ্যেই এবার তিনটি নতুন ডেটা সেন্টার তৈরি হতে চলেছে। এই ডেটা সেন্টার তৈরিতে রিলায়েন্স ছাড়াও আরও দুটি সংস্থা বিনিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে।

হরিদেবপুরে উদ্ধার প্রৌঢ়র দেহ

হরিদেবপুরে উদ্ধার প্রৌঢ়র দেহ

হরিদেবপুরে এক কারখানার মধ্যে থেকে প্রৌঢ়়ের দেব উদ্ধার ঘটনায় চাঞ্চল্য। নিজের লেদ মেশিনের কারখানার মধ্যে থেকে ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার হওয়া ওই প্রৌঢ়ের নাম তপন দে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত এগারোটা বেজে গেলেও বাড়ি না ফেরায় ফোন করেও তাঁকে পাওয়া যানি। পরে বাড়ির লোকেরা যান কারখানায়। সেখানেই দেহ উদ্ধার হয়।

Recommended Video

গার্চেনরিচে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড | Oneindia Bengali
মহেশতলার সম্পীতি উড়ালপুলে দুর্ঘটনায় মৃত ১

মহেশতলার সম্পীতি উড়ালপুলে দুর্ঘটনায় মৃত ১

মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। জানা গিয়েছে। উড়ালপুলের গার্ড ওয়ালে ধাক্কা মারার জেরে ওই বাইক আরোহী নিচে পড়ে যান। তাঁকে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না বলেই জানা গিয়েছে।

হোম গার্ডকে চড় মারার ঘটনায় থানায় অভিযোগ

হোম গার্ডকে চড় মারার ঘটনায় থানায় অভিযোগ

এনআরএস হাসপাতালে হোমগার্ডকে চড় মারার ঘটনায় বিজেপি নেতা দেবদত্ত মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল এন্টালি থানায়। ওই হোমগার্ডই অভিযোগটি দায়ের করেছেন। চড় মারার পরে ইতিমধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা। এই ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

নদীয়ায় বিজেপি কর্মী খুনে ১৫ জনের নামে চার্জশিট

নদীয়ায় বিজেপি কর্মী খুনে ১৫ জনের নামে চার্জশিট

রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় পঞ্চম চার্জশিট পেশ করল সিবিআই। নদিয়ার কোতয়ালির পলাশ মণ্ডল খুনের ঘটনায় তুফান দাস, পলাশ মণ্ডল-সহ ১৫ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে। ১৪ জুন রাতের অন্ধকারে পলাশের বা়ড়িতে চড়াও হয়ে তাঁকে গুলি করে খুন করা হয়। এই ঘটনা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও, শাসকদল তা অস্বীকার করে।

সারা দেশে সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা

সারা দেশে সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা

দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা হলেও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩,৩৭৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া পরিসংখ্যানে জানা গিয়েছে। দেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩০৮ জন। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৯১,৫১৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+