Daily News Update: সাধারণ মানুষ থেকে কর্মীদের প্রণাম করে ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন প্রার্থী মমতা
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

হাজিরা দিচ্ছেন না অভিষেক
গত সোমবার ৯ ঘন্টা জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর ফের একবার নথি চেয়ে তলব করা হয় তাঁকে। যদিও সেই সময়ে জানিয়ে দেওয়া হয় যে সুস্ত নথি ইতিমধ্যে জমা দিয়ে দেওয়া হয়েছে। তবে দ্বিতীয়বার নোটিশে তাঁকে তলব করা হয়। তবে সূত্রের খবর আপাতত হাজিরা দিচ্ছেন না মমতা ভাইপো। সেই বিষয়টি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তদন্তকারীদের।

মনোনয়নপত্র জমা দেবেন মমতা
ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী হিসাবে আজ, শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এদিন বজ্রগর্ভ মেঘ থেকে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এক্ষেত্রে ২ থেকে ৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা ক্ষীণ। শুক্র ও শনিবার সেভাবে উত্তরের কোনও জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে না বলে জানা যাচ্ছে। তবে বাতাসে থাকবে জলীয় বাষ্পের দাপট। ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে থাকবে।

ভোট পরবর্তী হিংসা মামলাতে চার্জশিট
ভোট পরবর্তী হিংসা মামলাতে তৃতীয় চার্জশিট পেশ করল সিবিআই।বিজেপি বুথ সভাপতি মিঠুন বাগদি খুনের ঘটনায় চার্জশিট জমা পড়েছে। পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। ৩ জন জেল হেফাজতে আছে। ২ জন আপাতত জামিনে মুক্ত।

মনোনয়ন জমা দিলেন মমতা
একেবারে সময় মেনে ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী হিসাবে মননোয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে তাঁর মননয়ন জমা দেন তিনি। বাইরে কর্মী সমর্থকদের ভিড়। ভিতরে যাওয়ার আগে সাধারণ মানুষ, কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে প্রণাম করেন তিনি।












Click it and Unblock the Notifications