Daily News Update: সারদা মামলায় আত্মসমর্পণ কুণাল ঘোষের, বখরা-বিবাদে খুনে দোষী ৪

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

সারদা মামলায় আত্মসমর্পণ কুণাল ঘোষের

সারদা মামলায় আত্মসমর্পণ কুণাল ঘোষের

সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার ২০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। তবে শর্ত অনুযায়ী তদন্তে যাবতীয় সহযোগিতা করতে হবে কুণাল ঘোষকে।
সারদা মামলায় গত দুসপ্তাহ আগে সিবিআই স্পেশাল আদালতে চার্জশিট দেয় ইডি। সেখানে আর্থিক তছরুপের অভিযোগে নাম ছিল কুণাল ঘোষের। একটি সংবাদ মাধ্যমে তিনি টাকা নয়ছয় করেছেন এই অভিযোগ ওঠে। ২০ সেপ্টেম্বর কোর্টে আসার জন্য সমন দেওয়া হয়। ইডি স্পেশাল কোর্টে বৃহস্পতিবার গিয়ে আত্মসমর্পণ করেন কুণাল ঘোষ।

দুর্ঘটনার মুখে বেচারাম মান্নার কনভয়

দুর্ঘটনার মুখে বেচারাম মান্নার কনভয়

কলকাতায় এসে দুর্ঘটনার মুখে রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার কনভয়। মানিকতলা থেকে রাজাবাজারের মাঝে মোড় নিতে গিয়ে দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্নার কনভয়। তাঁর একটি গাড়ির সঙ্গে ট্যাক্সির সংঘর্ষ ঘটে। ট্যাক্সিচালক এবং দুই পুলিশকর্মী জখম হয়েছেন। বেচারাম মান্না অবশ্য অক্ষত রয়েছেন। (প্রতীকী ছবি)

রোমা ঝাওয়ার অপহরণ, বখরা বিবাদে খুনে দোষী ৪

রোমা ঝাওয়ার অপহরণ, বখরা বিবাদে খুনে দোষী ৪

রোমা ঝাওয়ার অপহরণের টাকার বখরা নিয়ে সঙ্গী অরবিন্দ প্রসাদ কে খুনের দায়ে গুঞ্জন ঘোষকে অপরাধী সাব্যস্ত করল আলিপুর আদালত। ১২ নম্বর এডিজে মোহাম্মদ কামাল উদ্দিন গুঞ্জন সহ চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ধারা এবং বেআইনি অস্ত্র আইনে অপরাধী সাব্যস্ত করেছেন। দীনেশ যাদব, মুকেশ সিং ও মুন্না সিং এই ঘটনায় অন্য তিন সাজাপ্রাপ্ত অপরাধী। আগামী সোমবার আদালত তাদের সাজার মেয়াদ ঘোষণা করবে।
২০০৪ সালে মুক্তিপণ আদায়ের নামে সল্টলেক থেকে ব্যবসায়ী কন্যা রোমা ঝাওয়ারকে অপহরণ করা হয়। পরে প্রায় ২০ লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া হলে ওই তরুণীকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, সেই টাকারই ভাগ-বাঁটোয়ারা নিয়ে পরবর্তী সময় খুন হয়ে যায় অরবিন্দ প্রসাদ নামে এক যুবক।

দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে বায়ুসেনার বিমানের আপৎকালীন 'ল্যান্ডিং ড্রিল'

দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে বায়ুসেনার বিমানের আপৎকালীন 'ল্যান্ডিং ড্রিল'

ভারতের বায়ুসেনার বিমান কতটা প্রস্তুত রয়েছে যেকোনও পরিস্থিতির মোকাবিলায়, তা ফের একবার প্রমাণ করে দিল এসি ১৩০ জে সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট । এদিন এই বিমানে সওয়ার ছিলেন কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রোডওয়েজ মন্ত্রী নীতিন গড়করি, এবং সঙ্গে ছিলেন চিফ এয়ারমার্শাল আরকেএস ভাদুরিয়া। আর এংদের সঙ্গে নিয়েই রাজস্থানের বারমেঢ়ে এদিন বায়ুসেনার বিমানটি হাইওয়েতে আপৎকালীন ল্যান্ডিং এর মহড়া দিয়েছে।

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ নিয়ে উত্তেজনা

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ নিয়ে উত্তেজনা

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ নিয়ে উত্তেজনা এনআরএস হাসপাতালে। পুলিশের সঙ্গে বচসা আর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা। এক হোমগার্ডকে এক বিজেপি নেতা চড় মারেন বলে অভিযোগ। যদিও পরে দেব হস্তান্তরের পরে তা নিয়ে যাওয়া হয় রাজ্য বিজেপির সদর দফতরে।

 রাজ্যসভায় উপনির্বাচনের দিন ঘোষণা

রাজ্যসভায় উপনির্বাচনের দিন ঘোষণা

রাজ্যসভায় উপনির্বাচনের জন্য দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৪ অক্টোবর নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি করা হবে ১৫ সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের একটি-সহ মোট পাঁচটি রাজ্যে ছটি আসনের উপনির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে মানস ভুঁইঞা রাজ্যসভার সদস্যপদে ইস্তফা দিয়েছিলেন।

৬১ বিজেপি নেতার সুরক্ষা চেয়ে কেন্দ্রের চিঠি রাজ্যকে

৬১ বিজেপি নেতার সুরক্ষা চেয়ে কেন্দ্রের চিঠি রাজ্যকে

রাজ্যের মোট ৬১ জন বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিতে চলেছে কেন্দ্র। এব্যাপারে কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে চিঠি লিখে, এইসব নেতার নিরাপত্তার বন্দোবস্ত করতে বলা হয়েছে। এই তালিকায় মিঠুন চক্রবর্তী, অর্জুন সিং-এর মতো নেতারা রয়েছেন বলে জানা গিয়েছে।

মেদিনীপুরে খুন বিজেপি কর্মী

মেদিনীপুরে খুন বিজেপি কর্মী

পানীয় জল নিয়ে বিবাদের জেরে মেদিনীপুরে এক বিজেপি কর্মীকে পিচিয়ে খুনের অভিযোগ উঠল মেদিনীপুরে। যে ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তৃণমূলের দাবি, পাড়ার বিবাদে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির তরফে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।

মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

ভবানীপুরে ভোট চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যসচিব। কিন্তু মুখ্যসচিব কি আদৌ এই ধরনের চিঠি লিখতে পারেন। মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

কামারহাটিতে মৃত্যু আরও ২ জনের

কামারহাটিতে মৃত্যু আরও ২ জনের

কামারহাটি পুরসভা এলাকায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্যদফতরের তরফে জানানো হয়েছে প্রথম দুজনের মৃত্যু ডায়ারিয়া জনিত কারণে হলেও, পরের দুজনের মৃত্যুর সঙ্গে এই রোগের কোনও যোগ নেই। বুধবার পর্যন্ত পাওয়া স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির দেওয়া রিপোর্ট অনুযায়ী, কামারহাটিতে ডায়ারিয়ায় আক্রান্ত ১৬০ জন। এঁদের মধ্যে সাগরদত্ত মেডিক্যালে ভর্তি ৭৬ জন এবং কামারহাটি ইএসআই-এ চিকিৎসাধীন আরও ৪০ জন। পুরসভার ১,২, ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি সব থেকে খারাপ।

শীতলকুচিতে সিবিআই টিম

শীতলকুচিতে সিবিআই টিম

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। বুধবার সিবিআই-এর টিম যায় কোচবিহারের শীতলকুচির রীরেন্দ্র বর্মণের বাড়িতে। সঙ্গে ছিলেন শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীও। ২৫ মে স্থানীয় একটি বাঁশঝাড়ের কাছেই পড়ে ছিল ধীরেন্দ্র বর্মণের দেহ। মৃত ব্যক্তিকে নিজেদের দলের সমর্থক বলে দাবি করেছিল তৃণমূল, বিজেপি উভয়েই।

নির্বাচনী বিধিভঙ্গ হয়নি

নির্বাচনী বিধিভঙ্গ হয়নি

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করা সরকারি অনুষ্ঠানে নির্বাচনী বিধিভঙ্গ হয়নি বলে, জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন স্বার্ষ্ট্রসচিব বিপি গোপালিকা। তিনি জানিয়েছেন ওই অনুষ্ঠানে মুর্শিদাবাদ কিংবা ভবানীপুরের কোনও ক্লাবকে ডাকা হয়নি কিংবা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়নি। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করে রাজ্য প্রশাসন। সেখানে ক্লাবগুলিতে ৫০ হাজার টাকা করে অনুদান এবং বিদ্যুতের বিলে ৫০% ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

আরজি কর হাসপাতালে ঘেরাও হবু চিকিৎসকদের, অসুস্থ উপাধ্যক্ষ

আরজি কর হাসপাতালে ঘেরাও হবু চিকিৎসকদের, অসুস্থ উপাধ্যক্ষ

আরজি কর হাসাপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঘেরাও আন্দোলন চালাচ্ছেন হবু চিকিৎসকরা। এর জেরে সুপার অসুস্থ হয়ে পড়েছেন। উপাধ্যক্ষকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঘেরাও নিয়ে সুপার কিংবা অধ্যক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতির জেরে স্বাস্থ্যভবনের কাছে নিজের ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এমনটাই খবর।

কারনালে মোবাইলে ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়ল

কারনালে মোবাইলে ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়ল

হরিয়ানার কারনালে কৃষক বিক্ষোভ অব্যাহত। যার জেরে হরিয়ানা সরকার সিদ্ধান্ত নিয়েছে, কারনালে মোবাইল ইন্টারনেট পরিষেবায় যে বিধিনিধেধ জারি করা হয়েছিল, তা চলতে থাকবে। হরিয়ানা স্বরাষ্ট্র দফতরের দফতরের তরফে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা চলবে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+