(ছবি) ২৭ ডিসেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।

বেঙ্গালুরু, ২৭ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কংগ্রেসের সঙ্গে বৈঠকে মমতা

কংগ্রেসের সঙ্গে বৈঠকে মমতা

জাতীয় কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে আজ বৈঠকে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই কংগ্রেসের সম্পর্ক ছিন্ন হওয়ার পর প্রথমবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও সোনিয়া গান্ধী শেষপর্যন্ত নাও থাকতে পারেন এই বৈঠকে। সেক্ষেত্রে রাহুল গান্ধী এই বৈঠকের নেতৃত্বে করবেন।

বিমান দুর্ঘটনা থেকে রক্ষা

বিমান দুর্ঘটনা থেকে রক্ষা

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল জেট এয়ারওয়েজ বিমান। ১৫৪ জন যাত্রীকে নিয়ে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গিয়ে প্রায় ৩৬০ ডিগ্রির পাক খেল বিমানটি। এই ঘটনা ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে দিল্লিতেও বড় সড় দুর্ঘটনা এড়াল ইন্ডিগো ও স্পাইস জেট।

বিএসপি-র নোট বিড়ম্বনা

বিএসপি-র নোট বিড়ম্বনা

৮ নভেম্বর কেন্দ্রীয় সরকার নোট বাতিলের ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত বহুজন সমাজ পার্টি বা বিএসপি পার্টি অ্যাকাউন্টে ১০৪ কোটি টাকা জমা পড়েছে। একইসঙ্গে ১.৪৩ কোটি টাকা জমা পড়েছে দলের প্রাক্তন দলনেত্রী মায়াবতীর ভাইয়ের অ্যাকাউন্টে। ইডি সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যদিও মায়াবতীর জবাব হেরাফেরি করে নয়, পরিশ্রমের টাকা এগুলো।

উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী

উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী

আজ উত্তরাখণ্ডে চার ধামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে উত্তরাখণ্ড পৌঁছন তিনি।

লালুর নিশানায় মোদী

লালুর নিশানায় মোদী

নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এদিন লালুপ্রসাদ বলেন, প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন ৫০ দিনের পর যা সাজা দেওয়ার আপনারা দেবেন। তাই উনিই ঠিক করুন কোন চৌরাস্তার মোড়ে জনতা ওনাকে সাজা দেওয়ার জন্য আসবে।

বাবার শ্রাদ্ধানুষ্ঠানে ইন্দ্রাণী

বাবার শ্রাদ্ধানুষ্ঠানে ইন্দ্রাণী

মুম্বইয়ে বাবার শ্রাদ্ধানুষ্ঠানে শিনা বোরা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জি। ১ দিনের জামিনে জেলের বাইরে বেরিয়েছেন ইন্দ্রাণী।

কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ আগুন

কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ আগুন

কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ আগুন। ছ'তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আগুন লাগে। একটি জুতোর কারখানায় আগুন লাগে। ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে আগুন। দমকেলর আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+