(ছবি) ১২ অগাস্ট : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ১২ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ফেল্পসের সোনা
অলিম্পিকে বিশ্বের সেরা সাঁতারু হিসেবে আবারও অনন্য নজির গড়লেন মাইকেল ফেল্পস। এই নিয়ে অলিম্পিকে ২৬ তম সোনার পদক জিতলেন তিনি। শুধু রিও অলিম্পিকেই সোনার সংখ্যা চার।

আটক শাহরুখ
লস এঞ্জেলেসের বিমানবন্দরে 'ইমিগ্রেশন চেক'-এর নামে ফের আটক করা হল ভারতীয় সুপারস্টার শাহরুখ খানকে। বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

থাইল্যান্ডে বিস্ফোরণ
গত ২৪ ঘন্টায় থাইল্যান্ডে ৮টি ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। হুয়া হিনের মোট ৪টি বিস্ফোরণ ছাড়াও পর্যটন কেন্দ্র ফুকেটে শুক্রবার ভোরে ২টি বিস্ফোরণ হয়। পাশাপাশি সুরাট থানি এবং ট্র্যাং অঞ্চলের দক্ষিণভাগেও একটি বিস্ফোরণ হয়।

গুলিবিদ্ধ বিজেপি নেতা
বিজেপি নেতা ব্রিজপাল তেওতিয়াকে গাজিয়াবাদে গুলি করল একদল দুষ্কৃতি। তাঁর কনভয়কে লক্ষ্য করে প্রায় ১০০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications