(ছবি) ১০ অগাস্ট : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ১০ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান লৌহমানবী
অনশন ভেঙে ইরম চানু শর্মিলা জানালেন তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান। এবং আফস্পা আইন বন্ধ করতে চান। মঙ্গলবারই ১৬ বছরের দীর্ঘ অনশন ভেঙেছেন তিনি।

আজও ভারী বৃষ্টির সম্ভাবনা
কলকাতা সহ বিভিন্ন জেলায় এদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কালিখোর শেষকৃত্য
অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের দেহ তাঁর আঞ্জেয়র বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবারই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এই কংগ্রেস নেতা।

খালিস্তানি জঙ্গি গ্রেফতার
পাঞ্জাবের হোশিয়ারপুরে এক খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে পাকিস্তানে তৈরি বন্দুক ও অন্যান্যা আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে।

জ্বরে মৃত ছাত্রী
জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে হাসপাতালে মৃত্যু হয় রাই সাহা (৭) নামে একটি মেয়ের। বালিগঞ্জের বাসিন্দাদ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী ডেঙ্গু আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

আপ নেতার বাড়িতে হিসাব বহির্ভূত ১৩০ কোটি টাকা
আমআদমি পার্টি বিধায়ক কর্তার সিং তানোয়ারের বাড়ি থেকে বে-আইনি ১৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানাল আয়কর দফতর। বিপুল পরিমাণ হিসাব-বর্হিভূত টাকা তিনি লুকিয়ে রেখেছিলেন নিজের খামারবাড়িতে।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গাড়ির তলায় চাপা পড়ে মৃত
কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গাড়ির তলায় চাপা পড়ে মারা গেল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কেরলের আলাপুঝ্ঝায়।

অর্থনৈতিক উন্নয়নের পক্ষে সওয়াল জেটলির
সংসদে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন, কর্মসংস্থানের লক্ষ্যে আরও বেশি করে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে দেশকে।

পরমাণু কেন্দ্রের একটি ইউনিটের উদ্বোধন
কুন্দনকুলমে পরমাণু কেন্দ্রের একটি ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। জি২০ সামিটে পুতিনের সঙ্গে দেখা হবে বলে আশাপ্রকাশ করেছেন মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা বিষয়টি সম্পন্ন হয়।

সভাপতি অমিতের ২ বছর পূর্ণ
বিজেপি সভাপতি হিসাবে ২ বছপ পূর্ণ করলেন অমিত শাহ। তাঁর সভাপতিত্বে বিজেপি আরও এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন অনুরাগীরা।












Click it and Unblock the Notifications