(ছবি) ৯ মার্চ : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

বেঙ্গালুরু, ৯ মার্চ : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিজেপির বৈঠক

বিজেপির বৈঠক

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক আজ বিজেপি অফিসে সন্ধ্য়া ৬ টার সময় হবে।

ইশরত জাহান

ইশরত জাহান

ইশরত জাহান মামলা ইস্যুটি আজ লোকসভায় আলোচনা করা হতে পারে।

তৃণমূলকর্মীকে গ্রেফতারে ধৃত

তৃণমূলকর্মীকে গ্রেফতারে ধৃত

বাগুইআটিতে তৃণমূলকর্মী সঞ্জয় রায়ের খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।

সূর্যগ্রহণ

সূর্যগ্রহণ

গুয়াহাটি-ভুবনেশ্বর এবং হায়দ্রাবাদ থেকে দেখা গেল আংশিক সূর্যগ্রহণ।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

নয়াদিল্লি : মঙ্গলবার রাতে এইমস হাসপাতালের কাছে একটি গাড়িতে আগুন ধরে যায়। দমকলের চেস্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

স্কুলে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক

স্কুলে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক

রাজ্যের সমস্ত স্কুলে এবার থেকে স্কুল শুরুর সময় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এই নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

ইডেনে ভারত-পাক ম্যাচ

ইডেনে ভারত-পাক ম্যাচ

আগামী ১৯ মার্চের ভারত-পাকিস্তান ম্যাচ ধর্মশালার বদলে কলকাতার ইডেন গার্ডেন্সে হবে বলে জানাল আইসিসি।

মদনের প্রচার শুরু ১১ মার্চ

মদনের প্রচার শুরু ১১ মার্চ

আগামী ১১ মার্চ থেকে নিজের কামারহাটি কেন্দ্রে ভোটের প্রচার শুরু করবেন মদন মিত্র। ওইদিন তিনি জেলে থাকলেও তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী প্রচার শুরু করবেন মদনের হয়ে।

মালদায় প্রচার শুরু মমতার

মালদায় প্রচার শুরু মমতার

মালদা থেকে ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একইযোগে কং-বাম জোটকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। নাটক বলেও জোটকে কটাক্ষ করেন।

কৃমির ওষুধ খেয়ে অসুস্থ কয়েকশো

কৃমির ওষুধ খেয়ে অসুস্থ কয়েকশো

কৃমির ওষুধ খেয়ে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কয়েকশো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিন ছিল জাতীয় কৃমিনাশক দিবস। সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সরকারি স্বাস্থ্য অভিযান প্রকল্পের মাধ্যমে কৃমির ওষুধ খাওয়ানো হয়। অভিযোগ, ওষুধ খাওয়ার পরই নন্দকুমার, চণ্ডীপুর, ময়না, কোলাঘাট, সিদ্ধা বাজারের বেশ কয়েকটি স্কুলের কয়েকশো পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এরপরই স্কুলে ভাঙচুর চালান অভিভাবকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+