(ছবি) ৮ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৮ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

গুলাম আলির অনুষ্ঠান বাতিল

গুলাম আলির অনুষ্ঠান বাতিল

শিবসেনার হুমকিতে মুম্বইতে বাতিল হয়ে গেল প্রখ্যাত গজল সঙ্গীতশিল্পী গুলাম আলির লাইভ কনসার্ট। এই ঘটনায় রাগ হয়নি মানসিক ভাবে তিনি আহত জানিয়েছেন গুলাম আলি। একইসঙ্গে জানিয়েছেন, ৪০ বছর সঙ্গীতের সঙ্গে যুক্ত কোনও দিন এধরণের ঘটনা ঘটেনি, ঘটা উচিতও নয়।

বাঘ নয় গরু

বাঘ নয় গরু

এখনও পর্যন্ত বাঘ জাতীয় পশু। আমার মনে হয় এবার গরুকে জাতীয় পশুর আখ্যা দেওয়া উচিত। গরুকে রক্ষা করার প্রয়োজন আছে, বাঘ নিজের রক্ষা নিজেই করতে পারে : হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী অনিল ভিজ (বিজেপি)।

পাতকুয়োয় পড়ে শিশুমৃত্যু

পাতকুয়োয় পড়ে শিশুমৃত্যু

রাজস্থানের হনুমানগড়ে পাতকুয়ো ৩ বছরের এক শিশু পরে যায় গতকাল রাত। আজ সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শচীন তেণ্ডুলকর

শচীন তেণ্ডুলকর

গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ) : হিন্দোনে ভারতীয় বায়ু সেনার ৮৩ তম বার্ষিকি অনুষ্ঠান উদযাপনে শচীন তেণ্ডুলকর। শচীন প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব যিনি ভারতীয় বায়ুসেনার সম্মানীয় গ্রুপ ক্যাপ্টেন।

বিহারে মোদী

বিহারে মোদী

বিহারে মুঙ্গের, বেগুসারাই, সমষ্টিপুর এবং নাওয়াদাতে আজ বিহার নির্বাচনী প্রচারের জন্য জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মনোরঞ্জনা সিং

মনোরঞ্জনা সিং

সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হওয়া মনোরঞ্জনা সিংকে আজ কলকাতায় আদালতে তোলা হতে পারে।

অস্থায়ী নির্বাচন কমিশনার বিতর্কের জের

অস্থায়ী নির্বাচন কমিশনার বিতর্কের জের

রাজ্য নির্বাচন কমিশন আইনের ৩ নম্বর ধারা ও ২ নম্বর উপধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের আইনজীবীদের। দুপুর ২ টোয় মামলার শুনানি।

বিধাননগরে পুনর্নির্বাচন

বিধাননগরে পুনর্নির্বাচন

বিধাননগরের ৯টি বুথে পুনর্নিবাচন, আসানসোলের ২টি বুথে পুনর্নির্বাচন আগামীকাল অর্থাৎ ৯ অক্টোবর। আর ফল ঘোষণা ১০ অক্টোবর

স্বস্তিতে রাধে মা

স্বস্তিতে রাধে মা

মুম্বই হাইকোর্ট থেকে পণ চেয়ে অত্যাচার মামলায় আগাম জামিন পেলেন বিতর্কিত ধর্মগুরু রাধে মা।

দাদরি নিয়ে কড়া মুলায়ম

দাদরি নিয়ে কড়া মুলায়ম

দাদরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা কোনওভাবেই ছাড়া পাবে না। এমনটাই জানালেন সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদব।

গুলামকে সম্মান মমতার

গুলামকে সম্মান মমতার

শিবসেনার হুমকির জেরে পাকিস্তানি কিংবদন্তি শিল্পী গুলাম আলির গানের অনুষ্ঠান বাতিল হয়েছে মহারাষ্ট্রে। সেজন্য তাঁকে কলকাতায় আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লি মেট্রোতে আত্মহত্যা

দিল্লি মেট্রোতে আত্মহত্যা

দিল্লির জাহাঙ্গীরপুরী মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন রাজকুমার (৪৫) নামে এক ব্যক্তি।

বৃষ্টির জন্য বন্ধ খেলা

বৃষ্টির জন্য বন্ধ খেলা

বৃষ্টির জন্য আপাতত বন্ধ রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি২০ ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+