(ছবি) ৭ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্রেসার কুকারে আটকে মাথা
মধ্যপ্রদেশের নরসিংহপুরে ৫ বছরের এক শিশুর মাথায় প্রেসার কুকার আটকে যায়। সাবধানতার সঙ্গে প্রেসারকুকারটি কেটে মাথা থেকে বের করা হয়েছে। অক্ষত শিশুটি।

বজ্রপাতে মৃত্যু
ভারি বৃষ্টি ও বজ্রপাতে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রায় ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। ৮২ এমএম মর্টার শেল ব্যবহার করা হয়েছে। ভারতীয় সেনা যোগ্য জবাব দিচ্ছে।

কংগ্রেসের বৈঠক
আজ দুপুর ৩ টে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে দলীয় বৈঠক হওয়ার কথা।

প্রৌঢ়ার মৃত্যু
রক্ত সঞ্চালনে প্রতিক্রিয়ার জেরে প্রৌঢ়ার মৃত্যু। কাঠগড়ায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতাল। ঘটনার তদন্তে রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধি দল। হাসপাতাল কর্মীদের রাতভর জিজ্ঞাসাবাদ। ব্লাড ব্যাঙ্কেরও পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে।

বোরো জঙ্গি ধৃত
অসমের চিরাং জেলায় সেনাদের হাতে ধরা পড়ল এক বোরো জঙ্গি।

ললিতকে নিয়ে প্রশ্ন ইন্টারপোলের
প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি কেন? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জানতে চাইল ইন্টারপোল।

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, মৃত ১
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। গোলাগুলিতে এক সাধারণ নাগরিকের মৃত্যু, জখম আরও ৭ জন।

গিরিরাজ উবাচ
আরজেডি-জেডিইউ জোট সুবিধাবাদীদের আঁতাত। মোদীজীকে ভয় পেয়েছে বলেই এমন করছে এরাঁ। এমন বলেই তোপ দাগলেন বিজেপি নেতা গিরিরাজ সিং।

জয়পুরে ধর্ষিতা দিল্লির কিশোরী
দিল্লির এক কিশোরীকে জয়পুরে নিয়ে গিয়ে ১১ জন দুষ্কৃতী মিলে টানা ২৪ ঘণ্টা ধর্ষণ করেছে বলে খবরে প্রকাশিত হয়েছে। ঘটনার পরদিনই মঙ্গলপুরীতে পুলিশে অভিযোগ জানায় কিশোরী। আপাতত গ্রেফতার মোট ৬। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

ইন্দ্রাণী মুখার্জীর জেল হেফাজতের নির্দেশ
ইন্দ্রাণী মুখার্জী ও শ্যাম রাইকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল মুম্বই আদালত।

পাক সেনা প্রধানের হুমকি
ছোট-বড় যেকোনও যুদ্ধ হলেই চরম ক্ষতির মুখে পড়বে ভারত। হুঁশিয়ারি দিয়ে জানালেন পাক সেনা প্রধান রাহিল শরিফ।

ডিএনএ মিলে গেল
রায়গড়ের জঙ্গলে উদ্ধার হওয়া হাড়গোড় ও মাথার খুলির সঙ্গে ইন্দ্রাণীর ডিএনএ মিলে গেল। ফলে প্রমাণিত সেই দেহাবশেষ শিনারই।












Click it and Unblock the Notifications