(ছবি) ৭ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৭ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

হাসপাতালে সিধু

হাসপাতালে সিধু

স্নায়বিক সমস্যার জেরে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন নভজ্যোত সিং সিধু।

পথদুর্ঘটনা

পথদুর্ঘটনা

উত্তরপ্রদেশের সীতাপুরে পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে মৃত্যু হল দুজনের।

গোমাংস উৎসব

গোমাংস উৎসব

কোচির মহারাজা কলেজে দাদরি ঘটনার প্রতিবাদে পড়ুয়ারা গোমাংস উৎসবের আয়োজন করেছেন।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

বিহার নির্বাচনী প্রচারে আজ বিহারে ৩টি জনসভা করবেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।

আগুন আতঙ্ক

আগুন আতঙ্ক

দমদমগামী একটি মেট্রো রেল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢোকার মুখে আগুন আতঙ্কে চাঞ্চল্য ছড়ায়। গাড়িটি প্ল্যাটফর্মে ঢোকার সময় দেওয়াল থেকে আগুন ও ধোঁয়া বেরতে দেখে গাড়ি থামিয়ে দেন চালক। টালিগঞ্জ থেকে সেন্ট্রাল তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ।

শিলিগুড়ি নির্বাচন

শিলিগুড়ি নির্বাচন

কড়া নিরাপত্তার মধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ভোটগণনা চলছে।

তাপস পাল

তাপস পাল

তলব পেয়ে সিবিআই দফতরে তাপস পাল। সারদা ও রোজভ্যালি কাণ্ডে সিবিআই জেরায় তাপস পাল।

আলাপন বন্দ্যোপাধ্যায়

আলাপন বন্দ্যোপাধ্যায়

অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের পদে আজ সকালেই যোগ দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে আসার ফলে নিজের প্রসাশনিক পদ অর্থাৎ পরিবহন সচিবের পদ ছাড়লেন আলাপনবাবু।

শিলিগুড়িতে বামেদের জয়

শিলিগুড়িতে বামেদের জয়

শিলিগুড়িতে মহকুমা পরিষদের ৯ টি আসনের মধ্যে ৬টিতে জিতল বামেরা। ৩ টি আসন পেল তৃণমূল কংগ্রেস। এছাড়া শিলিগুড়ি গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে ১০টি বামেরা, ৪টি তৃণমূল ও ৮টি ত্রিশঙ্কু হয়েছে।

বৃহস্পতিবার বিধাননগরে পুনর্নির্বাচন নয়

বৃহস্পতিবার বিধাননগরে পুনর্নির্বাচন নয়

আগামিকাল বিধাননগর পুরনির্বাচনে পুনর্নির্বাচন হচ্ছে না বলে জানালেন অস্থায়ী মুখ্য নির্বাচনী কমিশনার আলাপন বন্দ্যোপাধ্য়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+