(ছবি) ৭ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৭ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

রঘুর বচন
মুদ্রাস্ফীতির হার আগের চেয়ে অনেক কম হলেও বহু দেশের চেয়ে এখনও আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। এমনটাই মত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের।

দিবাকরের ব্যাখ্যা
এফটিআইআই-য়ে চলা অচলাবস্থার দিকে কেন্দ্র সরকার ও মানুষের নজর ঘোরানোর জন্যই জাতীয় পদক ফেরত দিয়েছেন বলে দাবি করলেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়।

অনুপমের পদযাত্রা
'মার্চ ফর ইন্ডিয়া' নাম দিয়ে অসহিষ্ণুতা ইস্যুর বিরোধিতায় দিল্লির জনপথ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেবেন বলিউড অভিনেতা অনুপম খের।

মহার্ঘ পেট্রোল, ডিজেল
ফের লিটার প্রতি ১.৬০ পয়সা দাম বাড়ল পেট্রোলের। ডিজেলের দাম বাড়ল লিটারে ৪০ পয়সা।

রাজনের সিবিআই হেফাজত
পাঁচদিনের সিবিআই হেফাজত হল ইন্দোনেশিয়া থেকে ধৃত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের।

মোদী গেলেন উপত্যকায়
জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হল।

কলকাতায় কংগ্রেসের মিছিল
দেশে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এই ইস্যুতে কলকাতায় বিক্ষোভ মিছিল করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

আপাতত হেফাজতেই ইন্দ্রাণী
শিনা বোরা হত্যা মামলায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত হল ইন্দ্রাণী মুখার্জী, শ্যাম রাই ও সঞ্জীব খান্নার।

রাষ্ট্রপতি সমীপে
মিছিল করে রাষ্ট্রপতিভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন অনুপম খের সহ মিছিলে অংশগ্রহণকারীরা।

জম্মু ও কাশ্মীরকে ৮০ হাজার কোটির প্যাকেজ
জম্মু ও কাশ্মীরের সার্বিক উন্নতিতে ৮০ হাজার কোটি টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications