(ছবি) ৭ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ৭ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বাইক দুর্ঘটনায় আহত বাবুল সুপ্রিয়

বাইক দুর্ঘটনায় আহত বাবুল সুপ্রিয়

দিল্লিতে বাইক দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। আহত অবস্থায় বাবুল ভর্তি এইমস হাসপাতালে। বিপদের আশঙ্কা না থাকলেও তাঁকে পর্যবেক্ষণে রেখে আপাতত ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা।

সেনা লড়াইয়ে খতম তিন জঙ্গি

সেনা লড়াইয়ে খতম তিন জঙ্গি

সেনার সঙ্গে লড়াইয়ে তিন জঙ্গি খতম হল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরা এলাকায়। এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। জঙ্গিরা হিজবুল-মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে।

তামিলনাড়ুতে রাহুলের সভা

তামিলনাড়ুতে রাহুলের সভা

বিধানসভা নির্বাচন উপলক্ষে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও ডিএমকে নেতা স্তালিন মাদুরাইয়ে জনসভা করবেন।

মোদী সকাশে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী

মোদী সকাশে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী

জলের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন বৈঠক করার কথা রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীর।

কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে পুলকার দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহতের সংখ্যা ৭। গড়ফা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ যায় চালকের।

মাছের মড়ক

মাছের মড়ক

শিবপুর বটানিক্যাল গার্ডেনের লেকে মাছের মড়ক লেগেছে। সংস্কারের অভাবেই লেকের মাছ মরছে বলে ধারণা করা হচ্ছে।

সারদা কাণ্ডে ইস্টবেঙ্গল সচিবকে জেরা

সারদা কাণ্ডে ইস্টবেঙ্গল সচিবকে জেরা

সারদাকাণ্ডে ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদারকে ফের তলব করল সিবিআই। সূত্রের খবর, সারদাকাণ্ডে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত ওরফে নীতু সরকারের গ্রেফতারির পরে ক্লাবের বেশ কয়েকটি ইমেল আইডি ও ইমেল নষ্ট করে দেওয়া হয়। কেন এমন করা হয়েছে তা জানতেই সচিবকে তলব করেছে সিবিআই।

যাদবপুর কাণ্ডে কড়া রাজ্যপাল

যাদবপুর কাণ্ডে কড়া রাজ্যপাল

যাদবপুর কাণ্ডে কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠি। পরিস্থিতি যাতে যাদবপুরে আর হাতের বাইরে না যায় সেজন্য উপাচার্যের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি।

অকপট সঞ্জয় দত্ত

অকপট সঞ্জয় দত্ত

বহুবছর ধরে তিনি নেশা করছেন। এমন কোনও মাদক নেই যা তিনি নেননি। এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক তথ্য সাবলীলভাবে জানালেন বলিউড তারকা সঞ্জয় দত্ত।

দুই মাওবাদী নিহত

দুই মাওবাদী নিহত

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে। মৃতদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

অখিলেশের দাবি

অখিলেশের দাবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে খরা বিধ্বস্ত উত্তরপ্রদেশের জন্য ১১ হাজার কোটি টাকা অর্থ সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

খরা নিয়ে ফড়নবীশ-মোদী আলোচনা

খরা নিয়ে ফড়নবীশ-মোদী আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে খরা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। প্রধানমন্ত্রী তাঁকে সবরকম আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+