(ছবি) ৭ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৭ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

চোরাচালান
পাঞ্জাবের খেমকরণ সেক্টরে বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে ৪ চোরাচালানকারীর। মৃতদের কাছ থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

ধর্ষণ
৮ বছরের ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গুরগাঁও-এর একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

স্পা অভিযান
মুম্বইয়ের চেম্বুর এলাকায় একটি স্পা সেন্টরে শনিবার রাতে অভিযান চালিয়ে ৭ টি মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

মোদীর সফর
আজ পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এাছাড়াও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর পারাদ্বীপঅয়েল রিফাইনারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দিল্লিতে ছাত্রী খুন
দিল্লির মডেল টাউন এলাকায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল বন্ধুর বাড়ি থেকে। যে ছেলেটির বাড়িতে মৃতদেহ মিলেছে তার সঙ্গে ভালবাসার সম্পর্ক তৈরি হয়েছিল ছাত্রীর। বিয়ে করতে চেয়েছিল তারা। কিন্তু ছেলের বাড়ি থেকে রাজি না হওয়ায় বিয়ে ভেস্তে যায়। ছাত্রীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।

মেয়ের প্রেমিককে খুন বাবার
মেয়ের প্রেমিককে গুলি করে খুন করায় বাবা রফিকুল শেখকে গ্রেফতার করল পুলিশ। পাশের গ্রামের দশম শ্রেণীর ছাত্র সাজিরুল শেখের সঙ্গে মেয়েকে লুকিয়ে কথা বলতে দেখে রেগে গিয়ে বন্দুক বের করে গুলি করে খুন করে তাকে। ঘটনার পরই পালিয়ে যায় সে। যদিও পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়।












Click it and Unblock the Notifications