৬ মার্চ : সারাদিনের খবর একনজরে

৬ মার্চ : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিট :

বিকেল ৩ টে ৪৫ মিনিট : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা রাম সুন্দর দাস প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

দুপুর ১ টা ১০ মিনিট : হোলির ছুটিতে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা হাতে-গোনা। উপস্থিত প্রধান বিচারপতি।

সকাল ১১ টা ৪৫ মিনিট :

সকাল ৯ টা ২৫ মিনিট : মুর্শিদাবাদের নওদায় রফিকুল শেখ নামে এক কংগ্রেস কর্মী খুনে উত্তেজনা ছড়াল এলাকায়। গতকাল রাতে বাড়ি ফেরার সময় তাঁকে খুন করে দুষ্কৃতীরা। খুনের কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

সকাল ৯ টা : ইএম বাইপাস সংলগ্ন ঢালাই ব্রিজ এলাকায় পরপর ৮ টি দোকানে কাল রাত ৩ টে নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সবকটি দোকানই ভস্মীভূত হয়েছে।

সকাল ৮ টা ৪৫ মিনিট : সারা দেশ মেতে উঠেছে হোলি উৎসবে। দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মুম্বই সব জায়গায় পালিত হচ্ছে হোলি।

সকাল ৮ টা ৩০ মিনিট : আজ বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইলদের সামলে কীভাবে ম্যাচ পকেটে পুরে নেয় ধোনির টিম ইন্ডিয়া তা দেখতেই আজ টিভির সামনে বসবে আসমুদ্রহিমাচল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+