(ছবি) ৬ সেপ্টেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ৬ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মোদী সকাশে রাজনাথ

মোদী সকাশে রাজনাথ

জম্মু ও কাশ্মীরের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সীমান্তে গুলি চালাল পাক সেনা

সীমান্তে গুলি চালাল পাক সেনা

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় ফের গুলি চালাল পাকিস্তান সেনা। ভারতীয় সেনাবাহিনীর তরফে খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।

কাবেরী নিয়ে সর্বদল বৈঠকে সিদ্দারামাইয়া

কাবেরী নিয়ে সর্বদল বৈঠকে সিদ্দারামাইয়া

কাবেরী নদী নিয়ে তামিলনাড়ুর সঙ্গে সমস্যা সমাধানে এদিন সর্বদল বৈঠক ডেকেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

রুদ্রপুরে রাহুলের সভা

রুদ্রপুরে রাহুলের সভা

রুদ্রপুরে এদিন দুধনাথ বাবা মন্দির ময়দানে সভা করবেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

কাবেরী ইস্যুতে তুলকালাম দক্ষিণে

কাবেরী ইস্যুতে তুলকালাম দক্ষিণে

কাবেরী নদী ইস্যুতে দ্বন্দ্ব তুঙ্গে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে। কর্ণাটকে ঢুকতে না পেরে সীমান্ত এলাকায় রাস্তায় দাঢ়িয়ে রয়েছে শ'য়ে শ'য়ে গাড়ি। গোটা কর্ণাটক জুড়েই চলছে বিক্ষোভ প্রদর্শন।

কর্ণাটক বনধ

কর্ণাটক বনধ

আগামী ৯ সেপ্টেম্বর কাবেরী ইস্যুতে কর্ণাটক বনধের ডাক দিয়েছেন ভাতাল নাগরাজ নামে এক সমাজকর্মী। অনেকেই সেই বনধকে সমর্থন জানিয়েছেন।

খাটিয়া নিয়ে মারপিট

খাটিয়া নিয়ে মারপিট

দেওরিয়ায় রাহুল গান্ধীর সভা শেষ হওয়ার পরই খাটিয়া নিয়ে ধুন্ধুমার বেঁধে যায়। সকলেই খাটিয়া নিতে চেয়ে দাবি জানাতে থাকেন। অনেকেই মারপিট করে খাটিয়া সঙ্গে করে বাড়ি ফিরেছেন।

কেজরির উপরে আশাহত আন্না

কেজরির উপরে আশাহত আন্না

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপরে তাঁর যত আশা ছিল তা শেষ হয়ে গিয়েছে বলে ক্ষোভ উগরে দিলেন সমাজকর্মী আন্না হাজারে। একসময়ে দুজনে মিলে কেন্দ্রের লোকপাল বিলের বিরুদ্ধে লড়েওছিলেন।

মোদী রাজনাথ বৈঠক

মোদী রাজনাথ বৈঠক

ফের কাশ্মীরে স্বাভাবিক জনজীবন বিপন্ন। নতুন হিংসায় উপত্যকায় আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩। এসবের মধ্যেই উপত্যকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+