(ছবি) ৬ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৬ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বেঙ্গালুুরু সফর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল আজ বেঙ্গালুরুতে আসছেন। বশ ফেসিলিটি সংস্থার অফিস ঘুরে দেখবেন।

বিহারে নির্বাচনী প্রচার
বিহার নির্বাচন : বিহারে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখবেন বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি।

গর্তে গাড়ি
দিল্লির দরিয়াগঞ্জে রাস্তার গর্তে পড়ে গেল গাড়ি। পরে ক্রেনের সাহায্যে তা টেনে তোলা হয়। রাস্তার মাঝে এভাবে গর্ত খুঁড়ে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রতিবাদে জখম
দিল্লির কৃষ্ণনগরে গতকাল রাতে এলাকার কয়েকজন গুণ্ডার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ দেখানোর সময় গুলি চলে। গুলিতে ৪ জন আহত হয়েছেন।

সোমনাথ ভারতী
সোমনাথ ভারতীর জামিনের আবেদন আজ দ্বারকা আদালতে শোনা হবে।

শর্মিলার জবানবন্দি
আত্মহত্যা মামলায় আফস্পা নিয়ে আন্দোলনকারী ইরম শর্মিলার জবানবন্দি নিল দিল্লি আদালত।

ভাতা চেয়ে দাবি রাহুলের!
মাঝে অবসরে থাকাকালীন ভাতা চেয়ে দাবি করেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এমনটাই অভিযোগ জানাল আরএসএস।

দাদরির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ
দাদরির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এমন ঘটনা অনভিপ্রেত, এমনটাই জানান তিনি।

হাসপাতাল থেকে জেলে ইন্দ্রাণী
হাসপাতাল থেকে ছাড়া পেল শিনা বোরা হত্যা মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী। ফের জেলে নিয়ে যাওয়া হল তাকে।

লালুর নামে নয়া মামলা
গরুর মাংস খাওয়া নিয়ে মন্তব্য করায় বিহারে ফের একটি মামলা দায়ের হল লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications